‘চলচ্চিত্রকে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করতে হবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৩আপডেট : ২৩ জানুয়ারি ২০২১, ১৯:৫৩

চলচ্চিত্রকে গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করতে হবে বলে মনে করেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। তিনি বলেন, ‘চলচ্চিত্রকে গণমানুষের মানবিক ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করা প্রয়োজন। চলচ্চিত্র একদিকে সামাজিক বাস্তবতাকে যেমন তুলে ধরছে তেমনি মানুষের বেঁচে থাকার আকুতি আর স্বপ্নকে সেলুলয়েডে জীবন্ত করে তুলছে। সবচেয়ে শক্তিশালী শিল্পমাধ্যম হিসাবে চলচ্চিত্র নতুন মানবিকতা, নতুন সমাজ-সভ্যতার দিশাও তুলে ধরতে পারে।’

শনিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সেগুনবাগিচায় সংহতি মিলনায়তনে ‘চলচ্চিত্র ও জাতীয় মুক্তি’ শীর্ষক আলোচনা সভায় এসব কথা বলেন সাইফুল হক।

তিনি বলেন, ‘পুঁজি ও পুঁজিবাদ মানুষের সুকুমারবৃত্তি, স্নেহ, প্রেম, ভালবাসাসহ জীবন-জীবিকার সমস্ত অনুষঙ্গকে কেনাবেচা আর মুনাফার বিষয়ে পরিণত করেছে। এদেশের শাসকশ্রেণি আর নীতিনির্ধারকেরাও আজ পুঁজিবাদের ব্যক্তিকেন্দ্রিক ভোগসর্বস্ব সংস্কৃতির সহযোগীতে পরিণত হয়েছে। এই সুযোগে সমাজে নিয়তিনির্ভর কূপমণ্ডূক পশ্চাৎপদ ধ্যান-ধারণা জেঁকে বসেছে।’

‘এই অবস্থা থেকে বেরিয়ে আসতে পরিবর্তনকামী রাজনৈতিক আন্দোলনের পাশাপাশি চলচ্চিত্রসহ বিভিন্ন শিল্পমাধ্যম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে’ বলে যোগ করেন সাইফুল হক।

খায়রুল বাসার হিরনের সভাপতিত্বে ও সঞ্চালনায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় মূল ভাবনা পাঠ করেন বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা আজিজ টিপু। আলোচনা করেন মাসিক জনগণতন্ত্র পত্রিকার সম্পাদক বহ্নিশিখা জামালী, সংহতি সংস্কৃতি সংসদের সভাপতি ইফতেখার আহমেদ বাবু, নাট্য নির্দেশক ও অভিনেতা শাহজাহান শোভন, নৃত্যকার পরান বাবু, রিয়াজ রাজ প্রমুখ।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী