গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় দরকার জাতীয় ঐক্য: জেবেল রহমান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০০আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২১, ১৭:০০

জেবেলবাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি বলেছেন,  গণতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠায় প্রয়োজন সব দেশপ্রেমিক, গণতান্ত্রিক ও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির সমন্বয়ে জাতীয় ঐক্য।শুক্রবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপে এ সদ্য যোগাদানকারী নেতা মো. মহসিন ভুইয়া দলের চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।

জেবেল রহমান গানি বলেন, ‘গণতান্ত্রিক ব্যবস্থা শক্তিশালী না হওয়ার কারণে দেশে দুর্নীতি ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। যা জাতির জন্য লজ্জাজনক এবং মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী।  পাটকল-চিনিকল বন্ধ হচ্ছে, পোশাক কলকারখানায় শ্রমিক ছাঁটাই হচ্ছে, ফলে দেশে কর্মহীন মানুষের সংখ্যা ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় দুর্নীতির বিরুদ্ধে আন্দোলন গড়ে তুলতে হবে।’

বাংলাদেশ ন্যাপ দুর্নীতিমুক্ত রাষ্ট্র গঠনে রাজনীতি করছে উল্লেখ করে তিনি বলেন, ‘বাংলাদেশ ন্যাপকে নিজস্ব রাজনীতি নিয়ে এগিয়ে যেতে হবে। আগামী দিনের রাজনীতিতে ন্যাপকে সম্ভাবনাময় রাজনৈতিক শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে।’

এ সময় কৃষক মো. মহসিন ভুইয়া ছাড়াও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার মশিউর রহমান গানি। দলীয় চেয়ারম্যানের নির্দেশে কৃষক মো. মহসিন ভুইয়াকে দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও কুমিল্লা বিভাগীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম