আহমদিয়া সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি বাবুনগরীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২১, ২২:২৯আপডেট : ১১ মার্চ ২০২১, ২২:২৯

খতমে নবুয়ত আকিদা যারা স্বীকার করে না তারা মুসলমান নয় বলে মন্তব্য করেছেন হেফাজতে ইসলামের উপদেষ্টা ও খতমে নবুওয়ত বাংলাদেশের পৃষ্ঠপোষক মাওলানা মুহিববুল্লাহ বাবুনগরী। আহমদিয়া জামাত সম্প্রদায়কে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবি জানান তিনি।

বৃহস্পতিবার (১১ মার্চ) খিলগাঁও জাগরণী মাঠে খতমে নবুওয়ত ঢাকা মহানগর আয়োজিত খতমে নবুয়ত মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।

মুহিববুল্লাহ বাবুনগরী বলেন, হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী, কেয়ামত পর্যন্ত আর কোনও নবীর আগমন হবে না। এটাই মুসলমানদের ঈমান।

খতমে নবুওয়াত বাংলাদেশের সভাপতি নুরুল ইসলাম বলেন, আহমদিয়া জামাত সম্প্রদায় এদেশে থাকতে পারে, কিন্তু মুসলমান পরিচয়ে নয়। হিন্দু-খৃস্টানরা যেমন অমুসলিম পরিচয়ে বসবাস করছে, তারও তেমন অমুসলিম পরিচয়ে থাকতে পারে। মুসলিম নাম নিয়ে তাদের থাকতে দেওয়া হবে না। তাদের উপাসনালয়কে মসজিদ পরিচয় দেয়া যাবে না। ইসলামের নামে রচিত তাদের সকল ধর্মগ্রন্থ নিষিদ্ধ করতে হবে।

মাওলানা শিব্বির আহমদ ও হাফেজ মাওলানা ইউনুছ ঢালীর সভাপতিত্বে সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, খতমে নবুওয়তের মহাসচিব মাওলানা মহিউদ্দিন রব্বানী, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম, মুফতি মিজানুর রহমান সাঈদ, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা আবদুল কুদ্দুস , মুফতি সাখাওয়াত হোসাইন রাজী, মুফতি কেফায়েত উল্লাহ আজহারী প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
যার বিরুদ্ধে মামলা করতে ভয় পায় মানুষ, তাকেই গ্রেফতার করলো র‍্যাব
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
শুরুতে পিছিয়ে পড়েও চেলসিকে হারালো আর্সেনাল
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
বাংলাদেশকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে শ্রীলঙ্কা
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
চাঁপাইনবাবগঞ্জে স্কুলের খাবার খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ
সর্বাধিক পঠিত
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
ডিভোর্স হয়েছে সৃজিত-মিথিলার? ইঙ্গিত দিলেন নির্মাতা নিজেই
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
ফোর্বসের সিঙ্গাপুরের শীর্ষ ধনীদের তালিকা থেকে বাদ আজিজ খান
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন
থাইল্যান্ড ছাড়লো মার্কিন বিমানবাহী রণতরি আব্রাহাম লিংকন