ছাত্র অধিকার পরিষদের নেতা আকতার গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ এপ্রিল ২০২১, ০২:৫৩আপডেট : ১৪ এপ্রিল ২০২১, ০২:৫৩

ছাত্র অধিকার পরিষদের নেতা ও ডাকসুর সাবেক সমাজসেবা সম্পাদক আকতার হোসেনকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। মঙ্গলবার (১৩ এপ্রিল) বিকালে তাকে গ্রেফতার করা হয়। ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মাহবুব আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আকতার দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সেই মামলায় গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানায়, মতিঝিল ও শাহবাগে দায়ের করা পুলিশের দুই মামলায় আসামি আকতার হোসেন। এর মধ্যে গত ২৫ মার্চ মতিঝিলে ছাত্র, যুব ও শ্রম অধিকার পরিষদের মিছিল থেকে গ্রেফতার আবুল কালাম আজাদকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগে  ওই দিনই শাহবাগ থানায় একটি মামলা করেছিল পুলিশ। ওই মামলায় এক নম্বর এবং মতিঝিল থানায় ভাঙচুর ও নাশকতার মামলায় ৩৩ নম্বর আসামি তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ও এর আশপাশে ছিন্নমূল মানুষকে ইফতার সামগ্রী বিতরণের প্রস্তুতি নেওয়ার সময় আকতারকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছে ছাত্র অধিকার পরিষদ।

আকতারকে গ্রেফতারের সময় সংগঠনের কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ তার সঙ্গে ছিলেন। তিনি জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সামনে থেকে আকতারকে পুলিশ গ্রেফতার করেছে।

/এআরআর/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম