ইসলামী ঐক্য জোট বিএনপির সঙ্গ ত্যাগ করলেও এ জোটের অন্যতম শরিক দল নেজামে ইসলাম পার্টি থেকে যাচ্ছে ২০ দলীয় জোটেই। দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রকিব বলেন, ‘বিএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোটে থেকে বের হওয়ার বিষয়টি ইমলামী ঐক্য জোটের সঙ্গে যায় না।’ বৃহস্পতিবার বিকেলে বাংলা ট্রিবিউনকে তিনি এ তথ্য নিশ্চিত করেন।
বৃহস্পতিবার বিকেল চারটায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলন হওয়ার কথা রয়েছে।
এদিকে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, বৃহস্পতিবার রাতেই খালেদা জিয়ার সঙ্গে দেখা করবেন ইসলামী ঐক্যজোটের নেতারা।
উল্লেখ্য, এর আগে বৃহস্পতিবার সকালেই আনু্ষ্ঠানিকভাবে ইসলামী ঐক্য জোট বেএনপি নেতৃত্বাধীন ২০ দলীয় জোট ত্যাগের ঘোষণা দেয়। ইসলামী ঐক্য জোটে চারটি ধর্মভিত্তিক দল রয়েছে। দলগুলো হলো—(১) খেলাফতে ইসলামী, (২) নেজামে ইসলাম পার্টি, (৩) ফরায়েজি আন্দোলন ও (৪) ওলামা কমিটি বাংলাদেশ।
/এসটিএস/এনএস/এমএনএইচ/







