প্রধানমন্ত্রীকে জাফরুল্লাহ চৌধুরীর ধন্যবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মে ২০২১, ১৭:৪১আপডেট : ২২ মে ২০২১, ১৭:৪১

ইসরায়েলের আগ্রাসনের সমালোচনা করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানিয়েছেন গণস্বাস্থ্য কেন্দ্রের অন্যতম ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। তিনি বলেন, ‘আপনাকে ধন্যবাদ প্রতিবাদ করার জন্য। শুধু ধন্যবাদ জানালেই হবে না, ফিলিস্তিনিদের অর্থ ও সামরিক সাহায্য দিতে হবে। কূটনৈতিক তৎপরতা চালাতে হবে মুসলিম ঐক্য প্রতিষ্ঠা করতে।’

শনিবার (২২ মে) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে ফিলিস্তিনিদের সংগ্রাম ও স্বাধীনতার প্রতি সর্বস্তরের নাগরিকদের সমর্থন প্রকাশ করে অনুষ্ঠিত এক সংহতি সভায় জাফরুল্লাহ চৌধুরী এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ চৌধুরী অবরুদ্ধ ফিলিস্তিনিদের মানবাধিকার নিশ্চিত করতে বিশ্বের সব মানবতাবাদী নাগরিক ও রাষ্ট্রকে ঐক্যবদ্ধ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘সত্তর বছর ধরে একটা জাতি লড়াই করছে, আমরা তাদের এই লড়াইয়ের প্রতি সংহতি জানাই। আজ ক্ষমতাসীনরা একদিকে ফিলিস্তিনের পক্ষে, আবার অন্যদিকে যারা দেশে ইসরায়েলের হামলার প্রতিবাদে বিক্ষোভ করছে, তাদের গ্রেফতার করছে; এটা ফ্যাসিবাদী চরিত্রের কথা মনে করিয়ে দেয়।’

সভায় অংশ নেওয়া অন্য নেতারা এ সময় ড. রেজা কিবরিয়া বলেন, ‘অনেক বছর ধরে এই অন্যায় চলছে। সমস্যা সমাধানের কোনও উদ্যোগ নেই। কিন্তু এইবার কিছুটা আশার আলো দেখছি। কারণ সারা বিশ্বের সাধারণ বিবেকবান মানুষ ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়েছে। খোদ যুক্তরাষ্ট্রের জনগণ, এমনকি কিছু ডেমোক্র্যাট কংগ্রেসম্যানও ইসরাইলের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে। আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেনের উচিত এই মুহূর্তেই ‘টু-স্টেট’ পলিসি বাস্তবায়নে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।’

এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী বলেন, ‘সত্তর বছর ধরে গণহত্যা চলছে। পশ্চিমা বিশ্ব ইসরাইলকে এ গণহত্যা চালাতে সহযোগিতা করছে। শুধু ফিলিস্তিন নয়, আমাদের দেশেও মানুষের অধিকার যেভাবে হরণ করা হচ্ছে, তা মেনে নেওয়া যায় না।’

সুশাসনের জন্য নাগরিক (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেন, ‘ফিলিস্তিনে যা ঘটছে তা অত্যন্ত নিন্দনীয় ও জঘন্য অপরাধ। জায়নবাদ ফিলিস্তিনের সব অধিকার হরণ করেছে, এর প্রতিবাদে আমাদের সবাইকে সোচ্চার ভূমিকা রাখতে হবে।’

মেজর জেনারেল (অব.) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম বীর প্রতীকের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মজিবুর রহমান মঞ্জু।

 

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম