পটুয়াখালীর রাখাইন গ্রাম রক্ষার দাবি ঐক্য ন্যাপের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুলাই ২০২১, ১৯:১৮আপডেট : ০৫ জুলাই ২০২১, ১৯:১৮

পায়রা বন্দর সংলগ্ন ৩ শ বছরের ছয়আনিয়াপাড়া রাখাইন গ্রামটি পায়রা বন্দরের উন্নয়নের কারণে উচ্ছেদের সম্মুখীন হওয়ায় তা রক্ষার দাবি জানিয়েছেন ঐক্য ন্যাপ সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আসাদুল্লাহ তারেক।

সোমবার (৫ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান তারা। বিবৃতিতে তারা বলেন,  ১৯৭০ সালে কলাপাড়া, কুয়াকাটাসহ পটুয়াখালী অঞ্চলে এক লাখের বেশি রাখাইন বাস করতেন। রাখাইনদের প্রধান নেতা উসুয়ে রাষ্ট্রভাষা আন্দোলনে জেল খাটেন এবং মুক্তিযুদ্ধে অনবদ্য ভূমিকা পালন করেন।

রাখাইন সম্প্রদায়ের জনসংখ্যা বর্তমানে এই অঞ্চলে দুই হাজারে নেমে এসেছে‑ উল্লেখ করে ঐক্য ন্যাপ নেতারা বলেন, ‘শান্তিপ্রিয় রাখাইন সম্প্রদায় বৃটিশ আমলে পটুয়াখালীতে বিস্তীর্ণ অঞ্চল বাসযোগ্য করেছিলেন। তাদের অস্তিত্ব, ঐতিহ্য, সংস্কৃতি, স্বাতন্ত্র্য রক্ষায় সরকার বিশেষত সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে ছয়আনি গ্রামের রাখাইন সম্প্রদায়ের মানবিক পুনর্বাসনের জোর দাবি জানাচ্ছি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম