সিআরবি'তে হাসপাতাল তৈরির প্রতিবাদ বাম ঐক্য ফ্রন্টের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৭:৪৬আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৭:৪৮

জনমত উপেক্ষা করে চট্টগ্রাম নগরীর ঐতিহ্যমণ্ডিত সিআরবিতে ব্যবসায়িক স্বার্থে হাসপাতাল নির্মাণে উদ্যোগের তীব্র নিন্দা জানিয়েছেন বাম ঐক্য ফ্রন্টের নেতারা। তারা অবিলম্বে সিআরবি’তে কোনও হাসপাতাল বা  স্থাপনা নির্মাণের উদ্যোগ নেওয়া থেকে বিরত থাকার দাবি জানান।

শনিবার (৩১ জুলাই) বাম ঐক্য ফ্রন্টের কেন্দ্রীয় সমন্বয়ক ও গণমুক্তি ইউনিয়নের আহ্বায়ক নাসির উদ্দীন আহম্মদ নাসুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনলাইন বৈঠকে জোটের নেতারা এ আহ্বান জানান।

বৈঠকে বক্তব্য রাখেন বাসদ (মাহবুব) আহবায়ক সন্তোষ গুপ্ত, কমিউনিস্ট ইউনিয়নের আহবায়ক কমরেড ইমাম গাজ্জালী, গণমুক্তি ইউনিয়নের কেন্দ্রীয় নেতা কমরেড রাজা মিঞা ও শিবলুল বারী রাজু, রফিকুল ইসলাম। সভা পরিচালনা করেন বাসদের মহিনউদ্দিন চৌধুরী লিটন।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি