কারখানা খোলার সিদ্ধান্ত বাতিলের দাবি বামজোটের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২১, ১৭:৫২আপডেট : ৩১ জুলাই ২০২১, ১৭:৫২

লকডাউনে গণপরিবহন বন্ধ অবস্থায় শ্রমিকের নিরাপত্তা নিশ্চিত না করে রফতানিমুখী কারখানা খোলার সিদ্ধান্ত অবিলম্বে বাতিল, বিশেষজ্ঞ ও স্বাস্থ্য অধিদফতরের সুপারিশ মতো শ্রমজীবী মানুষের খাদ্য ও নগদ অর্থের ব্যবস্থা করে লকডাউন আরও বৃদ্ধি করার দাবি জানিয়েছে বাম গণতান্ত্রিক জোট।

শনিবার (৩১ জুলাই) বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জোট এ দাবি জানায়। বিবৃতিতে জোটের শীর্ষ নেতাদের নাম উল্লেখ করা হয়।

বিবৃতিতে কয়েকটি দাবি জানিয়েছে বামজোট। এগুলো হচ্ছে- দ্রুত সকল প্রাপ্তবয়স্ক নাগরিকদের টিকা প্রদান, দিনে কমপক্ষে ১০ লাখ টিকা দেওয়া, টিকাদানে জনগণকে উদ্বুদ্ধ করতে প্রচার জোরদার, সকল রাজনৈতিক দল, সামাজিক-সাংস্কৃতিক ছাত্র-যুব সংগঠনকে এ কাজে যুক্ত করা, গ্রামে-গ্রামে করোনা টেস্টের ব্যবস্থা করা, যুদ্ধকালীন পরিস্থিতি বিবেচনা করে উপজেলা পর্যায়ে সেনাবাহিনীর সহায়তায় ফিল্ড হাসপাতাল তৈরি করা, সকল হাসপাতালে সাধারণ ও আইসিইউ শয্যা, ন্যাজাল ক্যানোলা বৃদ্ধি, অক্সিজেন সরবরাহ নিশ্চিত, পর্যাপ্ত জনবল নিয়োগ ও দক্ষতা বৃদ্ধির জন্য ট্রেনিং এর ব্যবস্থা  করা।

/এসটিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান