লকডাউন তুলে সকলের জন্য টিকা নিশ্চিতের দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২১, ২১:৪৫আপডেট : ০৬ আগস্ট ২০২১, ২১:৫৬

অবিলম্বে লকডাউন তুলে সকলের জন্য টিকা নিশ্চিত করার দাবি জানিয়েছেন দেশের কয়েকটি রাজনৈতিক দলের নেতারা। শুক্রবার (৬ আগস্ট)  এবি পার্টির ভার্চুয়াল সংলাপে তারা এ দাবি জানান।

সভায় নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, ‘লকডাউনের নামে যে অব্যবস্থাপনা সরকার করেছে, একবার গাড়ি বন্ধ, একবার খোলা। শ্রমিকরা ঈদে বাড়ি গেলো তারা আসবে কিভাবে। হঠাৎ গাড়ি বন্ধ রেখে শ্রমিকদের কর্মস্থলে ডাকা চরম অমানবিকতা। এই লকডাউন করোনা কমানো বাদে তা বৃদ্ধিতেই ভূমিকা রাখছে।’

মান্না আরও বলেন, ‘এখনি সকলকে টিকার আওতায় আনার দাবি আমাদের জোরালো করতে হবে। টিকা নিয়েও সরকার নানান টালবাহানা করছে। রাশিয়াও ডা. জাফরুল্লাহ চৌধুরীর সাথে যোগাযোগ করে স্বল্প ব্যয়ে টিকা দিতে আগ্রহী হয়েছিলো কিন্তু সরকারের টালবাহানায় সেটাও পাওয়া সম্ভব নয়।’

অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া বলেন, ‘এই সরকার গড ফাদার আনুকূল্যের সরকার। বৈষম্যের চরম অবস্থা তারা সৃষ্টি করেছে। দেশের অর্থনৈতিক ধারাবাহিকতা বজায় রাখার স্বার্থে সর্বপ্রথম উচিত ছিলো শ্রমজীবী মানুষদের টিকার আওতায় আনা এবং কর্মজীবী মানুষদের দু'বেলা দুমুঠো খাবারের ব্যবস্থা করা। বিশেষ করে স্বাস্থ্য বিভাগের ঝুঁকিপূর্ণ পেশায় নিয়োজিত ডাক্তার, নার্সদের ঝুঁকি ভাতার আওতায় নিয়ে আসা।’

তিনি আরও বলেন, ‘টিকা সরবরাহে সরকার একটি দেশের উপর নির্ভরশীল না হয়ে কোনও কোম্পানির কমিশনের দিকে না তাকিয়ে যদি জনগণের দিকে তাকাতো তাহলে আরও অনেক বেশি টিকা সাশ্রয়ী মূল্যে সংগ্রহ করে জনসাধারণকে দেওয়া যেতো। ব্যক্তি বিশেষের অর্থলোভ জনসাধারণের আজকের এই চরম ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।’

গণফোরামের নেতা এডভোকেট মহসিন রশিদ বলেন, কোভিড নিয়ে জনগণকে সরকার সচেতন করতে পারেনি, লকডাউনও ব্যর্থ হয়েছে। এই সময়ে এসে লকডাউন আর কার্যকর হবে না। এখন সবাইকে টিকার আওতায় আনতে হবে, স্বাস্থ্য সেবা নিশ্চিত করার ব্যবস্থা নিতে হবে।’

এবি পার্টির আহ্বায়ক সাবেক সচিব এএফএম সোলায়মান চৌধুরী ওয়েবিনারে সভাপতিত্ব করেন এবং অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দলের যুগ্ম আহ্বায়ক প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার। আরও বক্তব্য রাখেন এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মনজু।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান