হেফাজতের নতুন আমির মুহিব্বুল্লাহ বাবুনগরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০২১, ২৩:১০আপডেট : ১৯ আগস্ট ২০২১, ২৩:৪৪

হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির মাওলানা জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে তার স্থলাভিষিক্ত হচ্ছেন মাওলানা মুহিব্বুল্লাহ বাবুনগরী। বৃহস্পতিবার (১৯ আগস্ট) দুপুর পৌনে একটার দিকে চট্টগ্রামের সিএসসিআর হাসপাতালে ইন্তেকাল করেন জুনায়েদ বাবুনগরী।

জুনায়েদ বাবুনগরীর জানাজার নামাজের আগে হেফাজতে ইসলামের মহাসচিব নুর ইসলাম জাহিদী মুহিবুল্লাহ বাবুনগরীকে সংগঠনটির আমির ঘোষণা দেন।

হেফাজত নেতা সালাউদ্দিন নানুপুরী বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘জুনায়েদ বাবুনগরীর মৃত্যুতে হেফাজতে ইসলামের আমির পদ শূন্য হয়। আমির পদ নিয়ে সিনিয়র নেতারা পরস্পর আলোচনা করে মুহিবুল্লাহ বাবুনগরীকে আমির মনোনীত করার সিদ্ধান্ত নেন। পরে জুনায়েদ বাবুনগরীর জানাজার আগে নুর ইসলাম জিহাদী সাহেব উনাকে আমির হিসেবে মাইকে ঘোষণা দেন।’

একই কথা জানিয়েছেন জানাজায় অংশ নেওয়া সংগঠনটির চট্টগ্রাম মহানগর কমিটির প্রচার সম্পাদক আ ন ম আহমদ উল্লাহ। বাংলা ট্রিবিউনকে তিনি বলেন, ‘জানাজার আগে বক্তব্য রাখার সময় নুর ইসলাম জিহাদী সাহেব মাইকে মুহিবুল্লাহ বাবুনগরী সাহেবকে হেফাজতে ইসলামের নতুন আমির ঘোষণা করেন।’

গত ৭ জুন হেফাজতের ঘোষিত কমিটির ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটির প্রধান উপদেষ্টা ছিলেন  মুহিব্বুল্লাহ বাবুনগরী। প্রয়াত হেফাজত আমির মাওলানা জুনায়েদ বাবুনগরী ও প্রধান উপদেষ্টা মুহিবুল্লাহ বাবুনগরী দুজনে সম্পর্কে আপন মামা-ভাগ্নে। মুহিব্বুল্লাহ বাবুনগরী ইসলামী ঐক্যজোটের  সিনিয়র ভাইস চেয়ারম্যান ছিলেন। দলটি বিএনপি জোট ছাড়লে তিনি  ইসলামী ঐক্যজোটের সিনিয়র ভাইস চেয়ারম্যানেরপদ ত্যাগ করেন। এর আগে আহমদ শফীর নেতৃত্বাধীন হেফাজতের কমিটিতে  সিনিয়র নায়েবে আমির হিসেবেও তিনি দায়িত্ব পালন করেন।

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান