গ্যাস আমদানি হচ্ছে লুটপাটের স্বার্থে: মুজাহিদুল ইসলাম সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮আপডেট : ০৩ সেপ্টেম্বর ২০২১, ২১:৫৮

বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)’র সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, বিদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে লুটপাটের স্বার্থে। দেশকে আমদানিকৃত গ্যাসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। তিনি বলেন, ‘সরকারি উদ্যোগে পর্যাপ্ত সিলিন্ডার গ্যাস উৎপাদন না করে একচেটিয়া ব্যবসার মাধ্যমে লুটেরাদের পকেট ভারী করার সুযোগ করে দেওয়া হচ্ছে।’

‘অবিলম্বে এলপিজি সিলিন্ডার গ্যাসের বর্ধিত দাম প্রত্যাহার, সাশ্রয়ী দামে সিলিন্ডার গ্যাস সরবরাহ, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমানোর’ দাবিতে শুক্রবার (৩ সেপ্টেম্বর) পুরানা পল্টন মোড়ে অনুষ্ঠিত বিক্ষোভ-সমাবেশে সেলিম এসব কথা বলেন।

সেলিম বলেন, ‘করোনাভাইরাসের হামলায় মানুষের জীবন বিপন্ন হয়ে পড়েছে। করোনাকালে বেকারত্ব, দারিদ্র্য বেড়েছে। করোনাকালে একদিকে লুটপাট বেড়েছে, অপরদিকে শ্রমজীবী মানুষের ওপর হামলাও বেড়েছে। করোনার হামলার মধ্যেই চলছে সরকারের মূল্য বৃদ্ধির হামলা।’

তিনি আরও বলেন, ‘বিনা ভোটের সরকার জনগণের অধিকার হরণ করছে। জনগণের স্বার্থ নিয়ে সরকার ছিনিমিনি খেলছে। জনগণের প্রতি সরকারের কোনও দায় নেই, সরকারের দায় লুটেরাদের প্রতি। এই সরকারের কাছে দেশ, জনগণের স্বার্থ নিরাপদ নয়। গণবিরোধী সরকার হঠাতে দুর্বার আন্দোলন গড়ে তুলতে হবে। বাম-গণতান্ত্রিক বিকল্প সরকার কায়েম করতে হবে।’ 

দেশব্যাপী বিক্ষোভ-কর্মসূচির অংশ হিসেবে অনুষ্ঠিত কেন্দ্রীয় এই বিক্ষোভ-কর্মসূচিতে আরও বক্তব্য রাখেন সিপিবির সহকারী সাধারণ সম্পাদক সাজ্জাদ জহির চন্দন।

সমাবেশের শুরুতে সিপিবির একটি বিক্ষোভ মিছিল ঢাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুরানা পল্টনে এসে সমাবেশে মিলিত হয়।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
শ্রমিকের রক্ত শোষণ করে বোয়িংয়ের প্লেন কেনা চলবে না: সিপিবি
‘সরকার সাধারণ মানুষের স্বার্থ না দেখে সিন্ডিকেটের স্বার্থ দেখছে’
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি বাতিল না করলে আন্দোলনের হুঁশিয়ারি সিপিবির
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী