সরকার ব্যবসায়ীদের অনৈতিক মুনাফার সুযোগ করে দিচ্ছে: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২১, ১৭:৩৮

সরকার লুটেরা ব্যবসায়ীদের স্বার্থ রক্ষায় এলপিজি সিলিন্ডার গ্যাসের মূল্য দফায় দফায় বৃদ্ধি করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভূঁইয়া। 

তারা বলেন, ‘যেখানে স্বয়ং সরকারি সংস্থাই বলছে, বড় জাহাজে করে গ্যাস আনা গেলে সিলিন্ডার প্রতি ৩০০-৪০০ টাকা কম রাখা সম্ভব। সেখানে আবারও বিইআরসি’র মাধ্যমে মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়ে, সরকার ব্যবসায়ীদের অনৈতিক ও অতিরিক্ত মুনাফার সুযোগ করে দিচ্ছে।’

শনিবার (৪ সেপ্টেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ন্যাপ নেতারা এসব কথা বলেন।

তাদের অভিযোগ, বিদেশ থেকে গ্যাস আমদানি করা হচ্ছে জনগণের স্বার্থে নয়, লুটপাটের স্বার্থে। তারা বলেন, ‘দেশকে আমদানিকৃত গ্যাসের ওপর নির্ভরশীল করে তোলা হয়েছে। সারা বছর সাশ্রয়ী ও নির্ধারিত মূল্য নিরাপদ সিলিন্ডার মানুষের কাছে পৌঁছাতে বিদেশ থেকে এলপিজি আমদানি ও ব্যবসায়ীদের উপর নির্ভরশীল হয়ে জনগণের স্বার্থ রক্ষা করা যাবে না।’

‘এজন্য দেশের স্থল ও সমুদ্রভাগের গ্যাস অনুসন্ধান এবং উত্তোলন ও সরকারি উদ্যোগে সিলিন্ডার গ্যাস উৎপাদন ও সরবরাহ করার দাবি করেন ন্যাপ নেতারা।

/এসটিএস/এনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী