‘কূটিল রাজনীতির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ অক্টোবর ২০২১, ১৭:২১আপডেট : ১৬ অক্টোবর ২০২১, ১৭:২১

দেশে কূটিল রাজনীতির কারণে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে উঠেছে বলে অভিযোগ বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির। সংগঠনটির দাবি, পূজামণ্ডপগুলোতে হামলাকারীদের এমন শাস্তি দিতে হবে যাতে কেউ আর এ ধরনের ঘটনা করার সাহস না পায়। অসাম্প্রদায়িক ও মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশে এটা হতে পারে না।

শনিবার (১৬ অক্টোবর) জাতীয় প্রেসক্লাবের সামনে ‘সাম্প্রদায়িক সহিংসতা রুখে দাঁড়াও বাংলাদেশ’ স্লোগানের ব্যানারে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির ঢাকা মহানগর কমিটি আয়োজিত এক মানববন্ধনে বক্তারা এসব কথা বলেন।

দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য আবুল হোসেন বলেন,  ধর্ম যার যার বিশ্বাস। সেই বিশ্বাসে আঘাত হানা অধর্মের কাজ। কোনও মানবিক মানুষ ধর্মীয় অনুষ্ঠানে অন্য ধর্মের গ্রন্থ রাখতে পারে না। পূজামণ্ডপের এই ঘটনাটি কোনও বিশেষ রাজনৈতিক বা ধর্মীয় সংগঠনের কাজ। যারা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।

মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য শিউলি শিকদার, মুর্শিদা আক্তার নাহার, মোহাম্মদ তৌফিক, ঢাকা মহানগরের সাধারণ সম্পাদক কিশোর রায় প্রমুখ।

/জেডএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম