নতুন কমিটি নির্বাচন করেছে গণসংহতি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ নভেম্বর ২০২১, ১৪:১৬আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৬:১৭

জোনায়েদ সাকিকে প্রধান সমন্বয়কারী এবং আবুল হাসান রুবেলকে নির্বাহী সম্বয়কারী করে ৭৭ সদস্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের নির্বাহী কমিটি গঠন করেছে গণসংহতি আন্দোলন। সোমবার (১ নভেম্বর) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

দলের সম্পাদকমণ্ডলীর সদস্য জুলহাসানইন বাবু জানান, গত ২৯, ৩০, ও ৩১ অক্টোবর গণসংহতি আন্দোলনের তিন দিনব্যাপি ৪র্থ জাতীয় প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়। শুক্রবার (২৯ অক্টোবর) জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে উদ্বোধনী অনুষ্ঠান শেষে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে তিন দিনের সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে দলের রাজনৈতিক অবস্থান, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরের রূপরেখা, সাংগঠনিক পরিস্থিতি বিষয়ে পর্যালোচনা শেষে নতুন কমিটি গঠন করা হয়। ৭৭ সদ্যের জাতীয় পরিষদ এবং ২৫ সদস্যের কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠন করা হয়।
 
দলের নির্বাহী কমিটিতে সাত সদস্যের রাজনৈতিক পরিষদ, সাত সদস্যের সম্পাদকমন্ডলী এবং সাত জনকে নির্বাহী কমিটির সদস্য নির্বাচন করা হয়। ৪টি নির্বাহী কমিটির সদস্যপদ খালি রাখা হয়।

রাজনৈতিক পরিষদের সদস্যরা হলেন, জোনায়েদ সাকি, আবুল হাসান রুবেল, দেওয়ান আবদুর রশিদ নীলু, ফিরোজ আহমেদ, তাসলিমা আখতার, হাসান মারুফ রুমি ও মনির উদ্দীন পাপ্পু।

সম্পাদকমন্ডলীর সদস্যরা হলেন, জুলহাসনাইন বাবু, ঊচ্চা ভুঁইয়া, ফালগুনী সরকার, মুরাদ মোর্শেদ, ইমরাদ জুলকারনাইন, পীদক রায়, তরিকুল সুজন।

নির্বাহী কমিটির সদস্যরা হলেন, এস এম আমজাদ হোসেন, আলিফ দেওয়ান, মিজানুর রহমান মোল্লা, সৈকত মল্লিক, অপূর্ব নাথ, অঞ্জন দাস, উবা থুয়াই মার্মা। বাকি চারটি পদ খালি রাখা হয়েছে।

এছাড়া চার জ্যেষ্ঠ সদস্যের সমন্বয়ে একটি উপদেষ্ট পরিষদ গঠিত হয়েছে। এরা হলেন, নাজার আহমেদ, ফিরোজ আহসান, কেরামত আলী ও নুরুল আলম শাহীন।

এদিকে, কাউন্সিলে ভাসানী অনুসারী পরিষদ ও রাষ্ট্র সংস্কার আন্দোলনের সঙ্গে গণসংহতি আন্দোলনের সমন্বিত রাজনৈতিক প্রক্রিয়া এগিয়ে নেওয়ার বিষয়টি অনুমোদিত হয়। এ বিষয়ক প্রক্রিয়া এগিয়ে নিতে কেন্দ্রীয় নির্বাহী কমিটিতে দায়িত্ব দিয়েছে কাউন্সিলররা। গণসংহতি আন্দোলনের একাধিক নেতা বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

এদিকে গণসংহতি আন্দোলনের নতুন কমিটিতে পুনরায় প্রধান সমন্বয়ক নির্বাচিত হওয়ায় জোনায়েদ সাকিকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
জাতীয় ঐকমত্য ও গণভোটের বৈধতা নিয়ে মুখোমুখি সাকি-আখতার
জিডিপি তথ্যের স্বচ্ছতা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব: জোনায়েদ সাকি
দলীয় পদ ছাড়লেন সাকি, নতুন দায়িত্বে কে?
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে