পরিবহন মালিকদের খুশি করতে ভাড়া বাড়িয়েছে সরকার: জাসদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ নভেম্বর ২০২১, ১৬:৩১আপডেট : ১১ নভেম্বর ২০২১, ১৬:৩১

‘সরকারের সঙ্গে যোগসাজশ করে পরিবহন মালিকরা পরিবহন ধর্মঘট শুরু করে। পরিবহন মালিকদের খুশি করতে সরকার লোক দেখানো বৈঠক করে অযৌক্তিকভাবে বাস-লঞ্চের বর্ধিত ভাড়া জনগণের কাঁধে চাপিয়ে দিয়েছে।’ ‑ বলে মন্তব্য করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোটের শরিক জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদ।

বৃহস্পতিবার (১১ নভেম্বর) দলের ঢাকা মহানগরের উদ্যোগে ‘জ্বালানি তেলের বর্ধিত মূল্য ও বাস-লঞ্চের বর্ধিত ভাড়া প্রত্যাহার এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি’র প্রতিবাদে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন নেতারা।

তারা বলেন, ‘অজুহাত নয় ভর্তুকি অব্যাহত রেখে জ্বালানিতে তেলের বর্ধিত মূল্য প্রত্যাহার এবং বাস-লঞ্চের বর্ধিত ভাড়া কমাতে হবে।’

জাসদ নেতারা বলেন, ‘করোনার পরে জীবনযাত্রা যখন স্বাভাবিক হতে শুরু করেছে, ঠিক তখন হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বাড়ানো হলো।’

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জিরো পয়েন্ট, পল্টন মোড় হয়ে বঙ্গবন্ধু এভিনিউয়ে শেষ হয়।

সমাবেশে সভাপতিত্ব করেন জাসদ সহ-সভাপতি, ঢাকা মহানগর জাসদের যুগ্ম সমন্বয়ক নুরুল আকতার। সভা পরিচালনা করেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক ও জাতীয় শ্রমিক জোট-বাংলাদেশের সাধারণ সম্পাদক নইমুল আহসান জুয়েল।

সমাবেশে বক্তব্য রাখেন, জাসদ সহ-সভাপতি এবং ঢাকা মহানগর উত্তরের সভাপতি সফি উদ্দিন মোল্লা, জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক শওকত রায়হান প্রমুখ।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী