মৈত্রী দিবসের অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেলেন ইনু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২১, ২০:৪২আপডেট : ০৪ ডিসেম্বর ২০২১, ২২:১৩

ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষে ৬ ডিসেম্বর দিল্লিতে অনুষ্ঠেয় ‘মৈত্রী দিবসে’র অনুষ্ঠানে যোগ দিতে দিল্লি গেছেন জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদের সভাপতি হাসানুল হক ইনু এমপি।

শনিবার (৪ ডিসেম্বর) সকাল ১০টায় তিনি ভিসতারা এয়ারলাইন্সযোগে দিল্লির উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন।

এদিন রাত সাড়ে আটটার দিকে বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান জাসদের দফতর সম্পাদক সাজ্জাদ হোসেন।

সাজ্জাদ হোসেন জানান, মৈত্রী দিবস উপলক্ষে ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স আগামী ৬ ডিসেম্বর দিল্লির স্থানীয় সময় দুপুর আড়াইটায় দিল্লির বড়খাম্বা রোডস্থ সাপরু হাইসে আলোচনা সভার আয়োজন করেছে।

আলোচনা সভার প্রথম পর্বে ঢাকা থেকে অনলাইনে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকাল সোয়া তিনটায় প্যানেল আলোচনা শুরু হবে। প্যানেল আলোচনায় বক্তব্য রাখবেন হাসানুল হক ইনু।

আগামী ৭ ডিসেম্বর দেশে ফিরবেন তিনি।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে