‘গণফোরাম জনতার সমস্যা সমাধানে সচেষ্ট থাকবে’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ ডিসেম্বর ২০২১, ২১:২৪আপডেট : ১৭ ডিসেম্বর ২০২১, ২১:৪৪

গণফোরাম সাধারণ মানুষের দাবি আদায়ে গণমুখী ও জনমুখী হয়ে সারাদেশে সকল জেলা-উপজেলায় জনতার সমস্যা সমাধানে সচেষ্ট থাকবে বলে সিদ্ধান্ত হয়েছে।
শুক্রবার (১৭ ডিসেম্বর) মতিঝিলে  কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত  দলের সভাপতি পরিষদের সভায়  এ সিদ্ধান্ত হয়।
গণফোরামের একাংশের সভাপতি মোস্তফা মোহসীন মন্টু বলেন, ‘‘এই মুহূর্তে জনদুর্ভোগের সীমা অতিক্রম করেছে। মানুষ আজ অধিকার বঞ্চিত, সারাদেশে লুটেরা সুবিধাভোগীরা জনগণের মালিকানার ওপর ‘হপ্তা’ বসিয়ে চাঁদা তুলে খাচ্ছে। আর এতে জনগণের নাভিশ্বাস উঠে যাচ্ছে। এই অবস্থা থেকে মুক্তি পেতে হলে সত্যিকার অর্থে জনতার কল্যাণে রাজনীতি প্রতিষ্ঠিত করতে হবে।’’
গণফোরোমের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সাইয়িদ বলেন, ‘বিভাজনের যে রাজনীতি ক্ষমতাসীন সরকার শুরু করেছে, তা জাতিকে দ্বিধাবিভক্ত করে ফেলেছে। তাই ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঠিক ইতিহাস তুলে ধরে ঐক্যবদ্ধভাবে লড়াই চলিয়ে যেতে হবে।’।
সাধারণ সম্পাদক সুব্রত চৌধুরী বলেন, ‘জনগণ এই সরকারের কাছে আর ভালো কিছু আশা করে না। কারণ, এরা রাতের ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছে। আমরা জনগণের সরকার চাই। আর সেটা একমাত্র নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনেই সম্ভব।’
সভায় উপস্থিত ছিলেন— দলের নির্বাহী সভাপতি এ.কে.এম জগলুল হায়দার আফ্রিক, মহসিন রশিদ, মহিউদ্দিন আব্দুল কাদের, প্রেসিডিয়াম সদস্য আনসার খান, ফজলুল হক সরকার, আতাউর রহমান, আব্দুল হাসিব চৌধুরী, খান সিদ্দিকুর রহমানসহ প্রেসিডিয়ামের সদস্যরা।

/এসটিএস/এপিএইচ/ 
সম্পর্কিত
সর্বশেষ খবর
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
রাজশাহীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের