বিত্তবানদের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান মাইজভাণ্ডার দরবারের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ মার্চ ২০২২, ২০:৪৫আপডেট : ০১ মার্চ ২০২২, ২০:৪৫

অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর জন্য বিত্তবানদের এগিয়ে এসে মানবিক দায়িত্ব পালন করার আহ্বান জানিয়েছেন মাইজভাণ্ডার দরবার শরিফের সাজ্জাদানশীন ও হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডারি ট্রাস্টের চেয়ারম্যান  মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী। মঙ্গলবার (১ মার্চ) মাইজভাণ্ডার দরবার শরীফের রহমানিয়া মইনীয়া মঞ্জিলের সেমিনার হলে ট্রাস্টের বার্ষিক সাধারণ সভায় এ আহ্বান জানান তিনি।

সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেন, ‘দ্বীনি খেদমত ও মানবসেবায় কাজ করার মধ্যে অসীম আনন্দ পাওয়া যায়। এতে মানবতাকে যেমন উচ্চকিত করা হয়, তেমনি আল্লাহ পাকের সন্তুষ্টি ও অশেষ সওয়াবও অর্জিত হয়। নানাভাবে অসহায় দুস্থ মানুষের সেবাসহ দেশব্যাপী দ্বীনি কর্মকাণ্ড পরিচালনা করছে হযরত সৈয়দ মইনুদ্দীন আহমদ মাইজভাণ্ডার ট্রাস্ট। মানবসেবা ও দ্বীনের জন্য আত্মোৎসর্গীত হওয়া-ই এ মহান ওলীর জীবন দর্শন ও মিশন।

সাধারণ সভার প্রতিবেদনে ট্রাস্টের মহাসচিব অ্যাডভোকেট কাজী মহসীন চৌধুরী ট্রাস্টের মানবিক ও সেবামূলক নানা দ্বীনি কর্মকাণ্ড তুলে ধরেন। তিনি ট্রাস্টের কার্যক্রমকে আরও গতিশীল করতে ট্রাস্ট সদস্যদের আন্তরিকভাবে কাজ করার প্রতি গুরুত্বারোপ করেন। সাধারণ সভায় বিশেষ অতিথি ছিলেন ট্রাস্টের কার্যকরী পরিষদের সদস্য সৈয়দ মেহবুব-এ-মইনুদ্দীন আল্-হাসানী, সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন প্রমুখ।

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী