দ্রব্যের দাম কমানোর প্রেসক্রিপশন আমাদের কাছে আছে: সেলিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ মার্চ ২০২২, ১৮:২৬আপডেট : ০৪ মার্চ ২০২২, ১৯:০৩

সিপিবির সদ্য বিদায়ী সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘আমরা বামপন্থীরা ক্ষমতায় গেলে কীভাবে দ্রব্যমূল্য কমাতে হয় তার প্রেসক্রিপশন তৈরি করা আছে। বাজারই যদি বাজার নিয়ন্ত্রণ করবে, এটাই যদি আপনার কথা হয়ে থাকে, তাহলে আপনার ক্ষমতায় থাকার কোনও অধিকার নেই।’

শুক্রবার (৪ মার্চ) বিকালে রাজধানীর গুলিস্থানের মহানগর নাট্যমঞ্চে আয়োজিত বাসদের প্রথম কংগ্রেসের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

সেলিম বলেন, ‘এই মুহূর্তে দরকার বামপন্থীদের সরকার। এটা মনের ভেতরে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে। অনেকে হতাশা হয়ে বলে সমাজতন্ত্রের, বামপন্থীদের কি কোনও ভবিষ্যৎ আছে? আমি তাদের বলতে চাই, দুনিয়ার আর বাংলাদেশের কী সমাজতন্ত্র ছাড়া আর কোনও ভবিষ্যৎ আছে? এই কথা আজ প্রমাণিত। আমাদের ভবিষ্যৎ হলো সমাজতন্ত্র।’

মুজাহিদুল ইসলাম বলেন, ‘ভোটের লড়াই আর ভাতের লড়াই একটা আরেকটার সঙ্গে যুক্ত। ভোটের লড়াই আর ভাতের লড়াই একসঙ্গে করতে হবে।’

সিপিবির সাবেক সভাপতি বলেন, ‘কে বেশি ইসলাম পছন্দ করে এটা নিয়ে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে প্রতিযোগিতা লেগে গেছে। সাম্প্রদায়িকতাকে কবর দিয়ে আমরা বাংলাদেশকে স্বাধীন করেছিলাম। উপজেলায় উপজেলায় মডেল মসজিদ তৈরি করতে পারো, উপজেলায় উপজেলায় মডেল লাইব্রেরি কেন করো না। মডেল বিজ্ঞান ক্লাব কেন করো না। কারণ, মানুষের মধ্যে সাম্প্রদায়িকতা দিয়ে মানুষকে ভাত ও ভোটের অধিকার থেকে দূরে সরিয়ে রাখতে চায়। এটাই হলো শাসকগোষ্ঠীর ষড়যন্ত্র।’

কংগ্রেসে বাসদ সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, বাম জোটের সমন্বয়ক সাইফুল হকসহ অনেকে অংশগ্রহণ করেন।

/এসটিএস/আইএ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী