সরকারকে আরও কঠোর হতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ মার্চ ২০২২, ২১:৫০আপডেট : ১২ মার্চ ২০২২, ২১:৫০

জিনিসপত্রের দাম ঊর্ধ্বগতি ঠেকাতে সরকার ব্যর্থতার পরিচয় দিচ্ছে। স্বল্প আয়ের মানুষের জীবন খুবই কঠিন যাচ্ছে। অথচ ব্যবসায়ীদের একটি গ্রুপ সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে যাচ্ছে। সিন্ডিকেট ভাঙতে সরকারকে আরও কঠোর ভূমিকা নিতে হবে।  শনিবার (১২ মার্চ) বাংলাদেশ খেলাফত মজলিস  কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে এসব কথা বলেন দলটির সিনিয়র নায়েবে আমির ইউসুফ আশরাফী।

তিনি সংগঠনের মহাসচিব মাওলানা মামুনুল হককে রমজানের আগে কারাগার থেকে মুক্তি দেওয়ার দাবি জানান। মাওলানা ইউসুফ আশরাফী আরও বলেন, স্কুল কলেজে ধর্মীয় শিক্ষাকে ঐচ্ছিক করা হয়েছে। পরীক্ষায় ধর্মীয় বিষয় বাদ দেওয়ার ষড়যন্ত্র করা হচ্ছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিম দেশে তা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।

দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদের পরিচালনায় সভায় আরও উপস্থিত ছিলেন নায়েবে আমির মাওলানা আফজালুর রহমান, মুফতি সাঈদ নূর, যুগ্ম-মহাসচিব মাওলানা কোরবান আলী কাসেমী প্রমুখ।

/সিএ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম