সরকার ব্যর্থতার দায় চাপাচ্ছে বিএনপির ওপর: জোনায়েদ সাকি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ মার্চ ২০২২, ১৯:৫৭আপডেট : ১৫ মার্চ ২০২২, ১৯:৫৭

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ। তারা এখন প্রকাশ্যে তাদের ব্যর্থতার কথা স্বীকার করে দায় চাপাচ্ছে বিএনপির ওপর। এতে বোঝা যায়, সরকার আসলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে চায় না।

মঙ্গলবার (১৫ মার্চ) গণসংহতি আন্দোলনের উদ্যোগে গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কাওরান বাজারে টিসিবি ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে এসব কথা বলেন তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকার নিজেরাই সিন্ডিকেট তৈরি করে জনগণের পকেট কেটে দিনে দুপুরে লুটপাট চালাচ্ছে এবং লুটের পরিধি বাড়ানোর জন্য নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির আয়োজন করছে। আগামী ২১ থেকে ২৪ মার্চ বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে গ্যাসের মূল্য বৃদ্ধির জন্য গণশুনানির তারিখ ঘোষণা করেছে।’

অবস্থান কর্মসূচিতে জোনায়েদ সাকি বলেন,  ‘গত কয়েক বছরে গণশুনানিতে বিইআরসি’র গণশুনানিতে মূল্য বাড়ানোর পক্ষে তারা কোনও যুক্তি তুলে ধরতে পারেনি; বরং মূল্য কমানোর যুক্তি পাওয়া গেছে ভোক্তাদের তরফ থেকে। অথচ এই কমিশন দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে এসে প্রহসনের গণশুনানির আয়োজন করে থাকে।   সয়াবিন তেল, চাল-ডাল-পেয়জসহ নিত্যপণ্যের অসনীয় মূল্যবৃদ্ধির ফলে এমনিতেই মানুষের টিকে থাকা কষ্টকর হয়ে গেছে। আবার নতুন করে গ্যাসের মূল্য বৃদ্ধির করা হলে পরিবহন ও ঘরভাড়া বৃদ্ধি পাবে। মানুষের বেঁচে থাকাই কঠিন হয়ে যাবে। গ্যাসের মূল্য বৃদ্ধির যদি কোনও যৌক্তিক কারণ থেকেও থাকে, তবুও এই মুহূর্তে তা বৃদ্ধি করে মানুষের ওপর নতুন বোঝা চাপানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ এবং গ্যাসের মূল্য বৃদ্ধির পাঁয়তারা রোধে আগামী ২৮ মার্চ সকাল ৬টা থেকে দুপুর ১২ পর্যন্ত সর্বাত্মক হরতাল আহ্বান করা হয়েছে। এ অর্ধদিবস হরতাল সফল করতে জনগণের প্রতি আহ্বান জানান জোনায়েদ সাকি।

 

/সিএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম