ধর্ষণের অভিযোগে ঢাবি ছাত্র ইউনিয়ন নেতা বহিষ্কার

ঢাবি প্রতিনিধি
২১ মার্চ ২০২২, ১৮:৫৫আপডেট : ২১ মার্চ ২০২২, ১৯:০৮

ধর্ষণের অভিযোগে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের প্রচার ও প্রকাশনা সম্পাদক আকিফ আহমেদকে বহিষ্কার করা হয়েছে। একই অভিযোগে বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ থেকেও তাকে বহিষ্কার করা হয়।

রবিবার (২০ মার্চ) ভিক্টিমের দায়ের করা লিখিত অভিযোগ ও অভিযুক্তের স্বীকারোক্তিমূলক পদত্যাগপত্রের ভিত্তিতে আকিফকে বহিষ্কার করে সংগঠন দুটি। নিজ নিজ ফেইসবুক পেজে পোস্ট দিয়ে তাকে বহিষ্কারের ঘোষণা দেয় সংগঠন দুটি।

অভিযুক্তের বিরুদ্ধে ছাত্র ইউনিয়নের বহিষ্কারাদেশে বলা হয়, অভিযোগ ও স্বীকারোক্তি বিবেচনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ঢাকা বিশ্ববিদ্যালয় সংসদের ৩৪তম কার্যনির্বাহী পরিষদের দ্বিতীয় সভায় গঠনতন্ত্রের ৫৬(ক) ধারা মোতাবেক অভিযুক্ত আকিফ আহমেদকে সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্ত গৃহীত হয়।

এতে বলা হয়, সিদ্ধান্ত মোতাবেক সংগঠনের যেকোনও স্তরের কার্যক্রমের সঙ্গে অভিযুক্ত আকিফ আহমেদের সংশ্লিষ্টতা অবৈধ হিসেবে বিবেচিত হবে। অভিযোগকারী আগামীতে যেকোনও (আইনি) পদক্ষেপ গ্রহণ করতে চাইলে ছাত্র ইউনিয়ন সর্বোচ্চ সহযোগিতামূলক আচরণ প্রদর্শন করবে।

বিষয়টি সম্পর্কে অভিযুক্ত আকিফ আহমেদ বলেন, ‘বিষয়টি সত্য, আমি দোষ স্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছি।’

চলচ্ছিত্র সংসদ তাদের পোস্টে উল্লেখ করেছে, ‘শনিবার (১৯ মার্চ) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সদস্য আকিফ আহমেদের বিরুদ্ধে সংসদের সুরক্ষা কমিটি বরাবর একটি ধর্ষণের অভিযোগ লিখিত আকারে দাখিল করা হয়। এখানে উল্লেখযোগ্য যে, অভিযোগকারী ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদের সঙ্গে সংশ্লিষ্ট কেউ নন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলচ্চিত্র সংসদের সাংগঠনিক ও দাফতরিক কাঠামোর সঙ্গে ওই ঘটনার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনও সংযোগ নেই।’

অভিযোগের গুরুত্ব বিবেচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ সুরক্ষা কমিটি দ্রুততম সময়ের মধ্যে ঘটনাটি তদন্ত করেছে। তদন্ত কমিটির কাছে অভিযুক্ত আকিফ আহমেদ তার বিরুদ্ধে আনা অভিযোগটি স্বীকার করেছে। বরিবার (২০ মার্চ) সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয় চলচ্চিত্র সংসদ কক্ষে একটি জরুরি  সভায় কার্যকরী পরিষদ বরাবর তদন্ত প্রতিবেদন উত্থাপন করা হয়।

সভায় নিম্নোক্ত সিদ্ধান্ত নেওয়া হয়— চলচ্চিত্র সংসদ অভিযুক্তকে সংগঠন থেকে বহিষ্কার এবং অবাঞ্চিত ঘোষণা করেছে। তার সঙ্গে ঢাবি চলচ্চিত্র সংসদের কোনও ধরনের সংশ্লিষ্টতা নেই। তিনি সংগঠনের ভূতপূর্ব কোনও পরিচয় ব্যবহার করতে পারবেন না। ঢাবি চলচ্চিত্র সংসদ অভিযুক্তকে সামাজিক ও সাংগঠনিকভাবে বয়কট করছে। বাদী সম্পূর্ণ প্রক্রিয়ার প্রেক্ষিতে আইনগত ব্যবস্থা নিতে চাইলে ঢাবি চলচ্চিত্র সংসদ সুরক্ষা কমিটি তাদের এখতিয়ারভুক্ত যাবতীয় সহায়তা প্রদান করবে।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান