‘গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব অযৌক্তিক’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৩:২২আপডেট : ২২ মার্চ ২০২২, ১৩:২২

গ্যাসের দাম ১১৭ শতাংশ বাড়ানোর প্রস্তাব সম্পূর্ণ অযৌক্তিক ও জুলুম বলে অভিযোগ করেছে এবি পার্টি। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ ও গরিব, দুঃখী, মধ্যবিত্তের খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণের দাবিতে সংগঠনের ঢাকা মহানগর উত্তর শাখার বিক্ষোভ সমাবেশে এ অভিযোগ করেন সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু। এ দিন পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

মঞ্জু বলেন, ‘একদিকে তেল, গ্যাস ও নিত্যপণ্যের দাম বাড়িয়ে মানুষের জীবনকে বিপর্যস্ত করে তোলা হয়েছে, অন্যদিকে সরকারি দলের নেতা-মন্ত্রীরা তামাশা ও উপহাস করছেন। তারা বলছেন, দেশে নাকি ভিক্ষুক দেখা যায় না। মানুষের আয় ও ক্রয় ক্ষমতা নাকি বেড়েছে।’

ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক আলতাফ হোসাইনের সভাপতিত্বে ও সদস্য সচিব ফিরোজ কবিরের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন আইনজীবী তাজুল ইসলাম, আসাদুজ্জামান ফুয়াদ, বিএম নাজমুল হক প্রমুখ। 

সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল জাতীয় প্রেস ক্লাব চত্বর থেকে শুরু হয়ে মহানগরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিজয়নগরে এসে শেষ হয়।

/এসটিএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান