ইসির সঙ্গে সংলাপ শেষে খালেদা জিয়ার জামিন চাইলেন জাফরুল্লাহ চৌধুরী  

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ মার্চ ২০২২, ১৬:০৮আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬:১৩

দুর্নীতির দায়ে দণ্ডিত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ পাওয়া উচিত বলে মন্তব্য করেছেন গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী। মঙ্গলবার (২২ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসির সঙ্গে বিশিষ্ট নাগরিকদের সংলাপ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

এ সময় জাফরুল্লাহ চৌধুরী খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা নির্বাচন কমিশনের কাছে জানতে চান। তিনি খালেদা জিয়া জামিন পাওয়ার যোগ্য বলে মনে করেন।

গত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতির প্রমাণ পাওয়ায় নির্বাচন করতে পারেননি খালেদা জিয়া।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা বলেন, ‘খালেদা জিয়া নির্বাচন করতে পারবেন কিনা তা জানতে চেয়েছি। আমার মতে, উনার নির্বাচন করতে পারা উচিত। কেননা উনার মামলার ফয়সালা হয়নি। আমি সবসময় বলেছি, জামিন পাওয়া উনার অধিকার।’

জামিনটা উনাকে দেওয়া উচিত জানিয়ে জাফরুল্লাহ চৌধুরী বলেন, ‘ছয় মাসের খেলা বন্ধ করা উচিত। কেননা খুনের মামলায় যার ফাঁসি হবে, তিন মাস পরে তাকেও জামিন দেওয়া হয়েছিল।’

তিনি বলেন, ‘আমরা সবাই দেশকে ভালোবাসি।  যারা এসেছিলেন, তারা সবাই একটা সুষ্ঠু নির্বাচন চেয়েছেন। দেশের গণতন্ত্র চেয়েছেন। এটাও আমরা বলেছি, দলীয় সরকারের অধীনে দেশে সুষ্ঠু নির্বাচন বড় কঠিন ব্যাপার। অসম্ভব বলিনি, কিন্তু কঠিন ব্যাপার। আমাদের কাছে মনে হয়েছে, উনারা আমাদের উপদেশগুলো সিরিয়াসলি নিয়েছেন। সংখ্যালঘুদের ব্যাপারে কথা বলেছি। নারীদের ব্যাপারে কথা বলেছি।’

রাজনৈতিক দলের নিবন্ধন আইন শক্ত হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘নিবন্ধনের ক্ষেত্রে অফিস রাখার বিষয়টি ২০টা জেলায় না করে ১০টা জেলায় করা যায় কিনা? নিবন্ধন করতে হলে প্রত্যেক জেলায় চাঁদা দেওয়া এক হাজার সদস্য থাকতে হবে। যার মধ্যে ২০ শতাংশ নারী থাকতে হবে—এমন নিয়ম কমিশনের। এসব নিয়ে আমরা আলোচনা করছি।’

এছাড়া রাজনৈতিক দল হিসেবে জামায়েতের নিবন্ধন বাতিল হয়েছে। নিবন্ধন বাতিল হওয়া এই রাজনৈতিক দলের ব্যাপারে নির্বাচন কমিশনের কাছে সিদ্ধান্ত জানতে চান এই জ্যেষ্ঠ নাগরিক। তিনি জানান, যেহেতু তাদের বিরুদ্ধে একটা অভিযোগ আছে। এখানে এভাবে এটাকে ফেলে রাখার মানে হবে না।

/ইএইচএস/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী