ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সভাপতি রুপক, সা. সম্পাদক মেহেদী

ঢাবি প্রতিনিধি
২৪ মার্চ ২০২২, ১৩:২৬আপডেট : ২৪ মার্চ ২০২২, ১৬:১৩

ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সম্মেলনে অনুপম রায় রুপককে সভাপতি ও হাসান আল মেহেদীকে সাধারণ সম্পাদক করে ১৯ সদস্যবিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। বুধবার (২৩ মার্চ) ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক মান্নান মিলনায়তনে বাংলাদেশ ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার ১৫তম সম্মেলনে এ কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ছাত্র ফেডারেশনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক সৈকত আরিফের সভাপতিত্বে এবং অনুপম রায় রুপকের সঞ্চালনায় সম্মেলনের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি গোলাম মোস্তফা, সম্মেলনে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের রাজনৈতিক পরিষদের সদস্য মনির উদ্দীন পাপ্পু, সম্মেলনে আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগর ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি ইখতিয়ার উদ্দীন বিপা, সাবেক সহ-সভাপতি লুৎফুন নাহার সুমনা।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে সাংগঠনিক রিপোর্টের ওপর আলোচনা এবং কমিটি গঠন করা হয়। ১৫তম সম্মেলনে সর্বসম্মতিক্রমে ১৯ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। একটি পদ ফাঁকা রাখা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন—সহ-সভাপতি ফকির মোহাম্মদ খালিদ সাইফুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক জোহান শরীফ, সাংগঠনিক সম্পাদক আল আমিন রহমান ও তুহিন ফরাজী, অর্থ সম্পাদক রাবেয়া রফিক রিমি, দফতর ও পাঠাগার বিষয়ক সম্পাদক নুরাত হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রবেন বম, রাজনৈতিক শিক্ষা বিষয়ক সম্পাদক ইয়াসিন মোহাম্মদ প্রয়াস, স্কুল বিষয়ক সম্পাদক ফারিহা রহমান বৃষ্টি, সমাজকল্যাণ সম্পাদক মো. শাকিল হোসেন, ক্রীড়া সম্পাদক জহির রায়হান, সদস্য মোহাম্মদ সৌরভ, এম এইচ হৃদয়, রিপন মোহাম্মদ রনি, রাজা মোহাম্মদ জুয়েল ও সৈকত আরিফ।

 

/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম