‘বাংলা নববর্ষের অঙ্গীকার হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ এপ্রিল ২০২২, ১৭:০৮আপডেট : ১৩ এপ্রিল ২০২২, ১৭:৪৫

‘সকল গ্লানি ও ব্যর্থতা নিয়ে বিদায় হোকে ১৪২৮, আর বাংলা নববর্ষ ১৪২৯ হোক দুর্নীতিমুক্ত বাংলাদেশ’- এই প্রত্যাশা করে দেশবাসীসহ বিশ্বের সব বাঙালির প্রতি আন্তরিক শুভকামনা ও শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া।

বুধবার (১৩ এপ্রিল) বাংলা নতুন বছর ১৪২৯-কে স্বাগত জানিয়ে গণমাধ্যমে পাঠানো এক বাণীতে তারা এ আশাবাদ ব্যক্ত করেন। 

নেতারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ছিল এ দেশের গণমানুষের সুখ-সমৃদ্ধি নিশ্চিত করা। দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর স্বপ্ন, শোষণ-বঞ্চনা-দুর্দশামুক্ত বাংলাদেশের স্বপ্ন। নতুন বছরে আমাদের অঙ্গীকার গ্রহণ করতে হবে দুর্নীতিমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার। ঘুরে দাঁড়াতে হবে দেশের জনগণকে।

বাংলাদেশ ন্যাপ নেতারা আরও বলেন, বাংলা নববর্ষ আমাদের জাতীয় জীবনের এক উজ্জল আনন্দময় উৎসব। এই উৎসব সুপ্রাচীন ঐতিহ্যের ধারাবাহিকতা। পহেলা বৈশাখ থেকেই শুরু হয় নতুন বছরকে বরণ করে নেওয়ার আকুলতা। আমরা প্রত্যাশা করি, নতুন বছরে অতীতের সব ব্যর্থতা, জরাজীর্ণতা পেছনে ফেলে নতুন উদ্দীপনা ও উৎসাহে সুন্দর সমৃদ্ধ আগামী বিনির্মাণে এগিয়ে যাওয়ার।

 

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান