‘কেবল সফেদ পাঞ্জাবিতে রমজানের মহিমা সীমাবদ্ধ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ এপ্রিল ২০২২, ২১:২২আপডেট : ১৫ এপ্রিল ২০২২, ২১:২২

বাংলাদেশ ন্যাপের মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া বলেছেন, অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের কারসাজিতে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির কারণে পবিত্র রমজানের মতো মহিমান্বিত মাসেও রোজাদারদের মানবেতর জীবনযাপন করতে হচ্ছে। দ্রব্যমূল্যের অসহনীয় ঊর্ধ্বগতিতে দিশেহারা দেশের মধ্যবিত্ত শ্রেণি, বেঁচে থাকার তাগিদে আজ আত্মপরিচয় ভুলে টিসিবির ট্রাক থেকে স্বল্পমূল্যে পণ্য সংগ্রহে, নিম্নবিত্তের সঙ্গে একই কাতারে দাঁড়িয়ে প্রতিযোগিতায় অবতীর্ণ হতে বাধ্য হচ্ছে।

শুক্রবার (১৫ এপ্রিল) নয়াপল্টনে যাদু মিয়া মিলনায়তনে দলের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ভাষা সৈনিক গোলাম সারওয়ার খানের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে ন্যাপ ঢাকা মহানগর আয়োজিত স্মরণ সভায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘শুধু সফেদ পাঞ্জাবি-কাপড়-টুপি আর বাহারি ইফতারের মধ্যে রমজানের মহিমা ও পবিত্রতা সীমাবদ্ধ নয়। নিত্যপ্রয়োজনীয় পণ্যের অন্যায্য মূল্যবৃদ্ধির কারণে সাধারণ মানুষ দুঃখ-কষ্টে পতিত হলে তা শুধু রমজানের উদ্দেশ্য ও পবিত্রতাকেই কলুষিত করবে না, বরং এজন্য দায়ী বিবেকহীনদের সংযম ও সিয়াম সাধনাকেও পরম করুণাময়ের কাছে অগ্রহণযোগ্য করে দিতে পারে।’

তিনি সরকারের কাছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কষাঘাতে জর্জরিত অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে দেশব্যাপী রেশন ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জোর দাবি জানান।

বাংলাদেশ ন্যাপ সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর ভারপ্রাপ্ত সভাপতি মো. কামাল ভুইয়ার সভাপতিত্বে আলোচনায় অংশগ্রহণ করেন— লেবার পার্টি চেয়ারম্যান হামদুল্লাহ আল মেহেদী, এনডিপি মহাসচিব মো. মঞ্জুর হোসেন ঈসা, বাংলাদেশ ন্যাপ ভাইস চেয়ারম্যান স্বপন কুমার সাহা, যুগ্ম মহাসচিব মো. মহসীন ভুইয়া, সাংগঠনিক সম্পাদক মিতা রহমান, ঢাকা মহানগর প্রচার সম্পাদক বাদল দাস, সম্পাদক হাবিবুর রহমান প্রমুখ।

 

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান