ঘরমুখো মানুষের নিরাপদ যাত্রার ব্যবস্থা করুন: ইসলামী আন্দোলন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ এপ্রিল ২০২২, ২০:১৯আপডেট : ২৭ এপ্রিল ২০২২, ২০:১৯

ঈদে ঘরমুখো মানুষকে নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা নিশ্চিতের দাবি জানিয়েছেন ইসলামী আন্দোলনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ। বুধবার (২৭ এপ্রিল) এক বিবৃতিতে তিনি বলেন, যানজট নিরসনে আন্তরিকভাবে কাজ করতে হবে।

তিনি আরও বলেন, নিরাপদে বাড়ি যাওয়া নিয়ে মানুষের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আছে। তারা নিরাপদে যানজটমুক্তভাবে ও চাঁদাবাজীর খপ্পর থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরতে চায়। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়েও নজর দিতে হবে। 

বিবৃতিতে ইসলামী আন্দোলনের মহাসচিব বলেন, এক ধরনের অসাধু পরিবহন ব্যবসায়ী ঈদকে সামনে রেখে অতিরিক্ত ভাড়া আদায় করছে ও অতিরিক্ত যাত্রী বহনে ব্যস্ত হয়ে পড়ছে। এটি যেন কেউ করতে না পারে সে ব্যবস্থা করতে হবে। যাত্রীদেরও সজাগ থাকতে হবে।

/সিএ/এফএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান