নয়া পল্টনে বিএনপি নেতা অধ্যাপক এমএ মান্নানের জানাজা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ এপ্রিল ২০২২, ১৩:০২আপডেট : ২৯ এপ্রিল ২০২২, ১৬:৩২

রাজধাণীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এম এ মান্নানের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৯ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে গুলশানের ইউনাইটেড হাসপাতাল থেকে মরহুমের মরদেহ নয়া পল্টনের কার্যালয়ে আনা হয়।

এসময় কফিনটিকে দলীয় পতাকা দিয়ে আচ্ছাদন করার পর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের নেতৃত্বে স্থায়ী কমিটির সদস্যরা তার প্রতি শেষ শ্রদ্ধা জানান। তারা পুস্পস্তবক অর্পণ করে কিছুক্ষণ নিরবে দাঁড়িয়ে থাকেন এবং বিএনপি ছাড়াও বিভিন্ন অঙ্গসংগঠনের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়।

গতকাল বৃহস্পতিবার বিকালে গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান অধ্যাপক এম এ মান্নান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। 

অধ্যাপক এমএ মান্নান গাজীপুর সিটি করপোরেশনের প্রথম নির্বাচিত মেয়র ছিলেন। তিনি ১৯৯১ সালের সংসদ নির্বাচনে সারাদেশে প্রার্থীদের মধ্যে সর্বাধিক ভোট পেয়ে গাজীপুর-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। পরে সেবছর খালেদা জিয়া সরকারের ধর্ম, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করে অধ্যাপক এম এ মান্নান।

নয়া পল্টনে জানাজায় নজরুল ইসলাম খান, আমির খসরু মাহমুদ চৌধুরী, শাহজাহান ওমর, শামসুজ্জামান দুদু, আহমেদ আজম খান, জয়নুল আবদিন ফারুক, শামসুর রহমান শিমুল বিশ্বাস, খায়রুল কবির খোকন, হাবিব উন নবী খান সোহেল, শহীদ উদ্দিন এ্যানি, মীর সরফত আলী সপু, আবদুস সালাম আজাদ, হুমায়ুন কবির খান, সুলতান সালাহউদ্দিন টুকু, আবু আশফাক খন্দকার, আনোয়ার হোসেইন, মোস্তাফিজুর রহমান, আবদুল কাদির ভুঁইয়া জুয়েলসহ দলের নেতা-কর্মীরা অংশ নেন।

নয়া পল্টনে বিএনপি নেতা অধ্যাপক এমএ মান্নানের জানাজা

জানাজার আগে প্রয়াত নেতার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অধ্যাপক এম এ মান্নানের ছেলে মনজুরুল করীম রনি তার প্রয়াত বাবার জন্য সকলের কাছে দোয়া চান।

পরে তার কফিন অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় গাজীপুরে। সেখানে জুম্মার নামাজের পর রাজবাড়ী মাঠে এবং আসরের নামাজের পর সালনায় সর্বশেষ জানাজা অনুষ্ঠিত হবে। এরপর গ্রামের বাড়িতে পারিবারিক কবরস্থানে অধ্যাপক এম এ মান্নানকে দাফন করা হবে।

গাজীপুর জেলা বিএনপির তিন দিনের শোক

এদিকে অধ্যাপক এম এ মান্নানের মৃত্যুতে গাজীপুর জেলা বিএনপি তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে। কোরান খতম, ইফতার মাহফিল ও দোয়া মাহফিলসহ দলীয় পতাকা অর্ধনমিতকরণের মাধ্যমে এ কর্মসূচি পালিত হবে বলে জানিয়েছেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নান।

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
থানার ভেতরে আটকে বিএনপি নেতাকে মারলো কারা?
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম