সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হলেন বিদিশা

বাংলা ট্রিবিউন রিপোর্ট     
০৮ মে ২০২২, ২১:০৫আপডেট : ০৯ মে ২০২২, ০১:০৪

সম্মিলিত জাতীয় জোট (ইউএনএ)-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন বিদিশা সিদ্দিকী। রবিবার (৮ মে) জোটের ষষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এ সময় সম্মিলিত জাতীয় জোটের চেয়ারম্যান হিসেবে বিদিশার নাম উত্থাপন করা হলে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

পরে বাংলা ট্রিবিউনের সঙ্গে আলাপকালে বিদিশা এ তথ্য নিশ্চিত করেন।

রবিবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন সম্মিলিত জাতীয় জোটের মুখপাত্র শেখ মুস্তাফিজুর রহমান। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউএনএ’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুর পর থেকেই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল। তাই রবিবারের সভায় বিভিন্ন দলীয় চেয়ারম্যানের উপস্থিতিতে সম্মিলিত জাতীয় জোটের কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে চেয়ারম্যান নির্বাচন বিষয়ে বাংলাদেশ ইসলামিক গণতান্ত্রিক লীগের চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন বিদিশার নাম নতুন চেয়ারম্যান হিসেবে উত্থাপন করেন।

/এসটিএস/এপিএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান