চমেকে গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলার প্রতিবাদ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ জুন ২০২২, ১৫:০৮আপডেট : ০৮ জুন ২০২২, ১৫:২৩

চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সীতাকুণ্ডের অগ্নিদগ্ধদের দেখতে গেলে সদ্যগঠিত রাজনৈতিক জোট গণতন্ত্র মঞ্চের নেতাদের ওপর হামলার প্রতিবাদ জানিয়েছেন মঞ্চের কেন্দ্রীয় নেতারা। বুধবার (৮ জুন) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ সমাবেশ তারা এ প্রতিবাদ জানান।

সমাবেশে উপস্থিত ছিলেন, গণতন্ত্র মঞ্চভুক্ত দল- নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সভাপতি মাহমুদুর রহমান মান্না, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, ভাসানী অনুসারী পরিষদের মহাসচিব শেখ রফিকুল ইসলাম বাবলু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ুম, গণসংহতি আন্দোলনের নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, গণঅধিকার পরিষদের সদস্যসচিব নুরুল হক নুর প্রমুখ।

সমাবেশে নেতারা বলেন, ‘বাংলাদেশকেএমন একটা জায়গায় নিয়ে গেছে, তারা আগুনে পুড়িয়ে মারবে, বিনা বেতনে মারবে। কিন্তু কেউ যদি আগুনে পোড়া মানুষকে দেখতে যায়, তাহলে তাদের ওপর আক্রমণ করবে। বেতন চাইলে তাকে পুলিশ দিয়ে মারবে। এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে ঐক্যবদ্ধ হতে হবে। এই আন্দোলনে সবাইকে সামিল হতে হবে।’

তারা আরও বলেন, ‘ইতোমধ্যেই গণতন্ত্র মঞ্চ স্পষ্ট জানিয়ে দিয়েছে আগামীতে শেখ হাসিনাকে পদত্যাগ করতে হবে। অন্তবর্তীকালীন সরকার গঠন করতে হবে। জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে।’

/জেডএ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী