নেতাদের জন্য রেলের টিকিট, হাসপাতালের কেবিনে অগ্রাধিকার চায় গণফ্রন্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জুলাই ২০২২, ১৯:৪২আপডেট : ২১ জুলাই ২০২২, ১৯:৪২

নিবন্ধিত রাজনৈতিক দলের নেতাদের জন্য বিমান-রেলওয়ের টিকিট, হাসপাতালের কেবিন ও কারাগারের ডিভিশনের ক্ষেত্রে অগ্রাধিকার চায় গণফ্রন্ট। বৃহস্পতিবার নিবন্ধিত এই দলটি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে গিয়ে এ প্রস্তাবনা দেন।

পার্টির চেয়ারম্যান জাকির হোসেনের নেতৃত্বে গণফ্রন্টের ১৩ সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশ নেয়। এছাড়া চার নির্বাচন কমিশনার, ইসি সচিবসহ ঊর্ধ্বতন কর্মকর্তারাও এ সময় উপস্থিত ছিলেন।

বর্তমান নির্বাচন কমিশন সকলের নিকট গ্রহণযোগ্য, নিরপেক্ষ, সুষ্ঠু একটি জাতীয় নির্বাচন জাতিকে উপহার দিতে সক্ষম হবেন বলে আশা প্রকাশ করে দলটি।

জাতীয় নির্বাচনকে স্বচ্ছ এবং যুগোপযোগী করার লক্ষ্যে গণফ্রন্টের প্রস্তাবগুলো হচ্ছে- সংসদের আসন সংখ্যা বাড়িয়ে ৩৫০-৪৫০ করা; প্রতি জেলা ও মহানগরী হতে একজন করে মহিলা সাংসদ সংরক্ষিত মহিলা আসন নিশ্চিত ও রাজনৈতিক দলগুলোর সকল স্তরে এক তৃতীাংশ নারী সদস্য রাখার বিধান চালু রাখা; সব নিবন্ধিত দলকে হালনাগাদ একটি নির্ভুল ভোটার তালিকা সরবরাহ; একই পোস্টারে সকল প্রার্থীর পরিচয় ও প্রতীক এবং একই মঞ্চে সকল প্রার্থীর নির্বাচনি জনসভার ব্যবস্থা; নির্বাচনি ব্যয়ের সীমারেখা সঠিকভাবে মেনে চলা হচ্ছে কিনা তা কঠোরভাবে পর্যবেক্ষণ; নির্বাচন কমিশনের পক্ষ থেকে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে আর্থিক অনুদানের ব্যবস্থা; স্বাধীনতা বিরোধী, বিদেশি নাগরিক, এনজিও প্রধান ও দুর্নীতির অভিযোগ সাজাপ্রাপ্ত  ব্যক্তি দলের নেতৃত্বে না থাকার বিধান; আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাশাপাশি প্রয়োজন বোধে সেনা সদস্য মোতায়েন; ঋণ, কর ও বিল খেলাপীকে নির্বাচন করার সুযোগ না দেওয়া;  নির্বাচন কমিশনের নিজস্ব কর্মকর্তাদেরকে রিটার্নিং অফিসার করা; নির্বাচনকালীন রাজনৈতিক সরকার গঠন; অনিবন্ধিত দল নিবন্ধিত দলের সঙ্গে জোট করতে না পারার বিধান; নির্বাচনের  আগে নিবন্ধিত রাজনৈতিক দলের দলীয় প্রধানের নিরাপত্তা ও দলীয় অফিসের নিরাপত্তার প্রদান; মেজরিটি রাজনৈতিক দলের আপত্তি থাকলে নির্বাচনে ইভিএম ব্যবহার না বরা; নির্বাচনকালীন সময়ে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচন কমিশনের ওপর ন্যস্ত করা ইত্যাদি।

/ইএইচএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান