শহীদের সংখ্যা নিয়ে বিতর্ক রুগ্ন রাজনীতির ফল: ড. কামাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪২আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৬, ১৭:৪২

ড. কামাল হোসেন মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে যে বিতর্ক চলছে, তা রুগ্ন রাজনীতির ফল বলে মন্তব্য করেছেন গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন।
শুক্রবার রাজধানীর আরামবাগে দলীয় কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
ড. কামাল বলেন, ‘মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে বিতর্কিত মন্তব্য করে যারা জাতিকে দ্বিধা-বিভক্ত করার চেষ্টা করছেন, তারা রুগ্ন রাজনীতির চর্চা করছেন।’
তিনি বলেন, ‘১৬ ডিসেম্বর আমরা যা অর্জন করেছি, তা আমাদের সংবিধানে লিপিবদ্ধ আছে। এ বিষয়ে বিতর্কের কোনো অবকাশ নেই। এটা রুগ্ন রাজনীতির ফল।’
সংবিধান অমান্য করে দেশে রাজনীতি করার অধিকার কারও নেই বলেও মন্তব্য করেন তিনি।
সভায় অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মোস্তফা মহসিন মন্টু, আ ও ম শফিকউল্লাহ মোস্তাক আহমদ, সাইদুর রহমান, ফরিদা ইয়াসমিন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র: বাসস
/এজে/আপ-এসএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান