হেফাজত নেতাদের সঙ্গে এবি পার্টির মতবিনিময়

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০২২, ২১:৫৫আপডেট : ৩১ জুলাই ২০২২, ২১:৫৫

হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লাহ বাবুনগরীসহ সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় করেছেন এবি পার্টির নেতারা। রবিবার (৩১ জুলাই) বিকেলে এবি পার্টির কেন্দ্রীয় নেতারা চট্টগ্রামের দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী ও আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসায় এ মতবিনিময় করেন।

এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক এবং সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জুর নেতৃত্বে এবি পার্টির একটি প্রতিনিধি মতবিনিময়ে অংশ নেন।

এবি পার্টির নেতারা দারুল উলুম হাটহাজারী মাদ্রাসার মহাপরিচালক ও হেফাজতে ইসলামের সিনিয়র নায়েবে আমীর মুহাম্মদ ইয়াহিয়ার সঙ্গে আলাপ করেন।

পার্টির প্রতিনিধি দলটি ফটিকছড়ির আল জামেয়াতুল ইসলামিয়া বাবুনগর গিয়ে হেফাজতের আমির মুহিবুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাত করেন।

এবি পার্টির প্রতিনিধিদলে অন্যান্যদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ইঞ্জিনিয়ার মোহাম্মদ লোকমান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব ছিদ্দিকুর রহমান, কেন্দ্রীয় সহকারী সদস্য সচিব শামসুল হক শারেক প্রমুখ।

/সিএ/এফএ/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
হেফাজতে ইসলামের মধ্যে কোনও বিভক্তি নেই: মহিবুল্লাহ বাবুনগরী
শাপলা চত্বরের মামলায় দীপু মনি-রুপা-বাবুকে গ্রেফতার দেখালেন ট্রাইব্যুনাল
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম