জ্বালানি তেলের উত্তাপে পুড়বে সাধারণ মানুষ: বাংলাদেশ ন্যাপ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ আগস্ট ২০২২, ১১:০৬আপডেট : ০৬ আগস্ট ২০২২, ১১:০৬

দফায় দফায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা সাধারণ মানুষ। এর মধ্যে ডিজেল, কেরোসিন, অকটেন, প্রেট্রোলের মূল্যবৃদ্ধির বিরূপ প্রভাব পড়বে জনজীবনে। জ্বালানি তেলের উত্তাপে পুড়বে সাধারণ মানুষ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি-বাংলাদেশ ন্যাপ।

শনিবার (৬ আগস্ট) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম. গোলাম মোস্তফা ভুইয়া এসব কথা বলেন।

তারা বলেন, ‘ডিজেল-কেরোসিন-পেট্রোল-অকেটেনের মূল্যবৃদ্ধির প্রভাবে বাড়বে পরিবহন ভাড়া এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম, বাড়বে মূল্যস্ফীতি। ফলে মধ্য ও নিম্নবিত্তের জীবন ধারণ ব্যয় বেড়ে যাবে। সব মিলিয়ে অর্থনীতির ওপর নেতিবাচক প্রভাব পড়বে। এর মধ্যে সার-ডিজেল-কেরোসিনের প্রতি লিটারে দাম বৃদ্ধি পাওয়ায় জ্বালানি, কৃষিকাজ ও গণপরিবহনে ব্যয় বৃদ্ধি পাবে। গণপরিবহন মালিকরাও ভাড়া বাড়াবেন।'

পণ্যপরিবহনের ভাড়া বৃদ্ধি পাওয়ার ফলে লাগামহীন দ্রব্যমূল্যের এবার লাগাম ছিঁড়বে দাবি করে তারা বলেন, ‘এভাবে জ্বালানির দাম বৃদ্ধি পেলে সব চাপ গিয়ে পড়বে সাধারণ মানুষের ওপর।’

/এসটিএস/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
বিশ্বকাপের আগে খেলোয়াড়দের নিয়ে সতর্ক ফ্রান্স কোচ
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান