‘তেলের দাম বেড়েছে কিন্তু বেতন বাড়েনি’

বাংলা ট্রিবিউট রিপোর্ট
০৭ আগস্ট ২০২২, ২০:২৫আপডেট : ০৭ আগস্ট ২০২২, ২০:২৮

ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ ফয়জুল করিম বলেছেন, আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেছেন কিন্তু বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সমন্বয় করে মানুষের বেতন বাড়াননি। তাহলে মানুষ চলবে কী করে?

রবিবার (৭ আগস্ট) বিকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি প্রত্যাহার এবং সারের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিল পূর্ববর্তী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি আগামী ৯ আগস্ট জেলায় জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের কর্মসূচি ঘোষণা করেন।

মুফতি ফয়জুল করিম বলেন, ‘জ্বালানি তেলের দাম বাড়ার ফলে ভাড়া বৃদ্ধি পেয়েছে। সবকিছুর দাম বাড়বে। এই সরকার দেশ চালাতে ব্যর্থ। মানুষের মৌলিক চাহিদা পূরণে ব্যর্থ হয়েছে সরকার।’

তিনি বলেন, ‘যারা দাম বাড়ায় তাদের কোনও সমস্যা নেই। তেলের দাম লাখ টাকা কেজি হলেও সমস্যা নেই। দুর্নীতি-লুটপাট করে তারা হাজার হাজার কোটি টাকা জমিয়েছেন।’

তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, আমাদের পেট্রোল রফতানির মতো সুযোগ আছে কিন্তু আজ কী হলো? সরকার কোনও ব্যবসায়িক প্রতিষ্ঠান নয়, সরকার জনগণের সেবামূলক প্রতিষ্ঠান। তারা জনসেবায় কাজ করবে। কিন্তু এই সরকারের জনগণের প্রতি কোনও দায়বদ্ধতা নেই।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মাওলানা মুহাম্মদ ইমতিয়াজ আলমের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন– সংগঠনের মহাসচিব মাওলানা ইউনুছ আহমেদ, গাজী আতাউর রহমান, শেখ ফজলে বারী মাসউদ, ড. শহিদুল ইসলাম, আলহাজ্ব আনোয়ার হোসেন, নুরুল করীম আকরামসহ প্রমুখ।

 

 

 

/জেডএ/আরকে/
সম্পর্কিত
জামায়াতের সঙ্গে সমঝোতা ভেঙে যাওয়া নিয়ে যা বললেন চরমোনাই পীর 
ঢাকার দুই সিটিতে ইসলামী আন্দোলনের মেয়র প্রার্থী ঘোষণা
হামে শিশুমৃত্যু: দায়ীদের বিচার দাবি মাওলানা কাইয়ূমের
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান