২১ আগস্ট গ্রেনেড হামলার রায় দ্রুত কার্যকরের দাবিতে মানববন্ধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ আগস্ট ২০২২, ১৫:২৯আপডেট : ২১ আগস্ট ২০২২, ১৫:২৯

বর্বরোচিত ২১ আগস্ট গ্রেনেড হামলায় ২৪ জনকে হত্যার ঘটনায় আদালতের দেওয়া রায় অবিলম্বে কার্যকর করার দাবি জানিয়েছে জাতীয় স্বাধীনতা পার্টি (জেএসপি)।

রবিবার (২১ আগস্ট) দুপুরে জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি করা হয়।

মানববন্ধনে সাবেক রাষ্ট্রদূত ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. নিমচন্দ্র ভৌমিক বলেন, '২১ আগস্টের গ্রেনেড হামলা জাতির জন্য একটি কলঙ্কের দিন। মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিকে চিরতরে শেষ করে দিতে এ হামলা করেছে ঘাতকের দল। অনতিবিলম্বে এই মামলার রায় কার্যকর করতে হবে। যেসব হামলাকারী বিদেশে পলাতক আছে তাদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করুন।'

তিনি বলেন, দেশে যে রাজনৈতিক অস্থিরতা চালানো হচ্ছে তা সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। সাম্প্রদায়িক হামলার নিন্দা জানাচ্ছি। যারা এ হামলার সঙ্গে জড়িত তাদের আইনের আওতায় আনতে হবে। আইন ও বিচার কার্যকর করা হলে এ ধরনের হামলা কমে আসবে।

মানববন্ধনে জাতীয় স্বাধীনতা পার্টির চেয়ারম্যান মিজানুর রহমান মিজুর সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনএ’র মহাসচিব মেজর (অব.) ডা. শেখ হাবিবুর রহমান, জাতীয় গণতান্ত্রিক লীগের সভাপতি এম. এ জলিল, কাজী আরেফ ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী মাসুদ আহমেদ, ন্যাপ (ভাসানী) চেয়ারম্যান মোস্তাক আহমেদ, ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমানসহ বিভিন্ন পার্টির নেতারা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম