ইসলামী ছাত্র মজলিসের নেতৃত্বে বিলাল-রায়হান

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২২, ১৯:২২

বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি হিসেবে বিলাল আহমদ চৌধুরী ও  সেক্রেটারি  জেনারেল হিসেবে মুহাম্মাদ রায়হান আলী নবনির্বাচিত হয়েছেন। সারাদেশের সদস্যদের দেওয়া প্রত্যক্ষ ভোটে ২০২২-২৩ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করা হয়। শনিবার (১০ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়  ইসলামী ছাত্র মজলিস।

সারাদেশের সদস্যদের দেওয়া প্রত্যক্ষ ভোটে ২০২২-২৩ সেশনের জন্য নির্বাচিত কেন্দ্রীয় সভাপতির নাম ঘোষণা করেন তিন সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান ও ছাত্র মজলিসের প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ মুনতাসির আলী। নির্বাচন কমিশনার হিসেবে কার্যক্রম পরিচালনা করেন সাবেক কেন্দ্রীয় সভাপতি  মো. আবদুল জলিল ও প্রকৌশলী আবদুল হাফিজ খসরু। নবনির্বাচিত সভাপতিকে শপথ বাক্য পাঠ করান খেলাফত মজলিসের  মহাসচিব ড. আহমদ আবদুল কাদের।

২০ আগস্ট থেকে ৯ সেপ্টেম্বর পর্যন্ত সারাদেশের সদস্যদের ভোট গ্রহণ শেষে ১০ সেপ্টেম্বর শুক্রবার বেলা ১২টায়  ‘কেন্দ্রীয় সভাপতি নির্বাচন- ২০২২ এর ফলাফল সব সদস্যদের উপস্থিতিতে ঘোষণা করা হয়। শনিবার রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন সেমিনার হলে সম্মেলনের দ্বিতীয় দিনের সমাপনী অধিবেশন হয়। এতে সভাপতিত্ব করেন নবনির্বাচিত সভাপতি বিলাল আহমদ চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদের।

/সিএ/এফএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম