মিরপুর-উত্তরায় সমাবেশ করবে গণতন্ত্র মঞ্চ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ অক্টোবর ২০২২, ২১:৫৩আপডেট : ১০ অক্টোবর ২০২২, ২১:৫৩

রাজধানীর কাওরান বাজারে সমাবেশ থেকে আগামী আগামী ২১ অক্টোবর মিরপুরে, ২৭ অক্টোবর উত্তরায় এবং পর্যায়ক্রমে ঢাকার বিভিন্ন থানায়, বিভাগ ও জেলায় সমাবেশে কর্মসূচি দেওয়ার ঘোষণা করেছে গণতন্ত্র মঞ্চ।

সোমবার (১০ অক্টোবর) বিকালে কাওরান বাজারে অনুষ্ঠিত সমাবেশে এ কর্মসূচির কথা জানান মঞ্চের নেতা জোনায়েদ সাকি। ঢাকার বিভিন্ন থানায় বিক্ষোভের অংশ হিসেবে কাওরান বাজারে পেট্রোবাংলার সামনে ‘সরকার ও শাসনব্যবস্থা পরিবর্তনের লক্ষ্যে ঐক্যবদ্ধ হোন’ এবং ‘রাজনৈতিক সভা সমাবেশে বাধা, হামলা-মামলা, দমন-পীড়ন, গুলি-হত্যা বন্ধের’ দাবিতে গণতন্ত্র মঞ্চের সমাবেশ অনুষ্ঠিত হয়।

গণঅধিকার পরিষদের ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুল মালেক ফরাজির সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন— নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নূরুল হক নুর, জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডির কার্যকরী সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সাংগঠনিক সমন্বয়ক ইমরান ইমন।

সমাবেশে মাহমুদুর রহমান মান্না বলেন, ‘খেতে না পারা মানুষ প্রতিদিন সরকারকে গালি দিচ্ছে। আমরা ক্ষমতায় গেলে চাল-ডালসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম জনগণের ক্রয়ক্ষমতার মধ্যেই রাখবো। বিদ্যুৎ সমস্যার সমাধান করবো। আমরা ক্ষমতায় গেলে রাষ্ট্রের খোলনলচে পাল্টে ফেলবো।’

সাইফুল হক বলেন, ‘সরকারের পায়ের তলার মাটি সরে গেছে। আমরা গণতন্ত্র মঞ্চের তরফ থেকে দেশব্যাপী মিছিল-সমাবেশের মাধ্যমে জনগণকে সংগঠিত করে অপরাপর বিরোধীদলগুলোর সঙ্গে যুগপৎ ধারায় এই চরম ফ্যাসিবাদী সরকারকে ক্ষমতা থেকে বিদায় করার বৃহত্তর আন্দোলন গড়ে তুলবো।’ দেশে সব দেশপ্রেমিক মানুষকে গণআন্দোলনে যুক্ত হবার  আহ্বান জানান তিনি।

জোনায়েদ সাকি বলেন, ‘সরকারকে গদি থেকে নামাতে আসুন সকলে হাত লাগাই। দড়ি ধরে মারো টান, শেখ হাসিনা সরকার হবে খান খান। আগামী দিনে বাংলাদেশে কোনও প্রতিশোধের রাজনীতি আমরা হতে দেবো না। আমরা বাংলাদেশের মানুষের মুক্তির জন্য নতুন গণতান্ত্রিক ব্যবস্থার সূচনা করতে চাই। সংবিধান সংস্কার, ক্ষমতার ভারসাম্য, জবাবদিহি, শাসনতান্ত্রিক সংস্কারসহ নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠার জন্য আমরা ইতোমধ্যে ৭ দফা উত্থাপন করেছি। গণতন্ত্রের উত্তরণের পথে না আসলে ভারত বা অন্য কোনও রাষ্ট্রের দিকে তাকিয়ে থেকে এবং হামলা-মামলা কিংবা গুলি করে শেষ রক্ষা হবে না, গদি রক্ষা করতে পারবেন না। আমরা সরকার পতনের লড়াইয়ের সূচনা করেছি।’

নুরুল হক নূর বলেন, ‘সরকার গদি রক্ষার জন্য চরম মিথ্যাচার করেছে।’ সরকার ও পুলিশ বাহিনীর সদস্যদের হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘ছাত্র-জনতার প্রতিবাদ আন্দোলনে হামলার পরিণতি ভালো হবে না।’

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম