বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহারের দাবি বাংলাদেশ খেলাফত মজলিসের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ নভেম্বর ২০২২, ১৯:৩৫আপডেট : ২২ নভেম্বর ২০২২, ১৯:৩৫

পাইকারি বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে তা প্রত্যাহারের আহ্বান জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস। মঙ্গলবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা জালালুদ্দীন আহমদ এ দাবি জানান।

বিবৃতিতে মাওলানা জালালুদ্দীন আহমদ বলেন, ‘দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে মানুষের জনজীবন চরম দুর্ভোগে পৌঁছেছে। মানুষ দিশেহারা। মানুষের আয়ের সঙ্গে ব্যয়ের কোনও সমন্বয় নেই। ঠিক সেই মুহূর্তে বিদ্যুতের দাম ২০ শতাংশ বাড়ানো হয়েছে। বিদ্যুতের দাম বাড়ানোর কারণে জিনিসপত্রের দাম আরও বেড়ে যাবে। খেটে খাওয়াসহ স্বল্প আয়ের মানুষ চরম দুর্ভোগে পড়বে।’

তিনি আরও বলেন, ‘জ্বালানি সংকটের কারণে কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতিতে বিদ্যুতের দাম বাড়ানোর ফলে কৃষি ও কলকারখানার উৎপাদনে বিরূপ প্রভাব পড়বে, যার কারণে গোটা বাজার ব্যবস্থা টালমটাল হতে পারে। গ্রাহকপর্যায়ে বিদ্যুতের দাম বাড়লে জনদুর্ভোগ চরম পর্যায়ে পৌঁছাবে। সুতরাং, বিদ্যুতের বর্ধিত মূল্য প্রত্যাহার করতে হবে।’

 

/সিএ/এপিএইচ/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান