‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে মুক্তিযুদ্ধ সম্ভব হতো না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫আপডেট : ২১ জানুয়ারি ২০২৩, ১৬:৫৫

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ঊনসত্তরের গণঅভ্যুত্থান না হলে একাত্তরের মুক্তিযুদ্ধ সম্ভব হতো না। বঙ্গবন্ধু ‘বঙ্গবন্ধু’ হিসেবে জনমানসে অভিষিক্ত হতেন না।

শনিবার (২১ জানুয়ারি)  জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে শহীদ আসাদের ৫৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ঊনসত্তরের গণঅভ্যুত্থান’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, ‘আমাদের দুর্ভাগ্য যে, মাত্র ৫৪ বছরেই ঊনসত্তরের গণঅভ্যুত্থান আমরা ভুলে যেতে বসেছি। সংবাদপত্রের পাতায় খুবই ছোট করে উল্লেখ আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশকে সামনে এগিয়ে যেতে তাকে অতীতের গৌরবের ইতিহাসের ওপর দাঁড়াতে হবে।’

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন— অধ্যাপক মেসবাহ কামাল, ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড কামরুল আহসান, বাংলাদেশ যুব মৈত্রীর সভাপতি তৌহিদুর রহমান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাংগঠনিক সম্পাদক ইমরান নূর নীরব। অনুষ্ঠান সঞ্চালন করেন পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড দীপঙ্কর সাহা দিপু।

/জেডএ/এপিএইচ/
সম্পর্কিত
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
জামিন পেলেন মানিক, মেনন ও ইনু
কামরুল-মেননের বিরুদ্ধে অভিযোগ গঠন নিয়ে আদেশ ৩০ মার্চ
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম