ঈদের আগে মামুনুল হকের মুক্তি দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৩, ২০:৫৮আপডেট : ১০ এপ্রিল ২০২৩, ২০:৫৮

ঈদের আগে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন দেশের কয়েকজন বিশিষ্ট আলেম। সোমবার (১০ এপ্রিল) রাজধানীর একটি রেস্টুরেন্টে শায়খুল হাদিস পরিষদের উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে এ আহ্বান জানানো হয়।

মধুপুরের পীর মাওলানা আব্দুল হামিদ বলেন, ‘রমজানে মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি আলেমদের মুক্তি দিলে সরকার ও দেশের জন্য ভালো হবে। উলামায়ে কেরাম নির্দোষ।’

কারাবন্দি আলেমদের বিষয়ে মাওলানা মাহফুজুল হক বলেন, ‘আল্লাহর পছন্দনীয় প্রায় সব বান্দাই জেল খেটেছেন। ভারতবর্ষের প্রায় সব আকাবির জেল খেটেছেন। এটা স্বাভাবিক বিষয়, এটা আলোচনার বিষয় নয়।’

সরকারকে উদ্দেশে বেফাক মহাসচিব বলেন, ‘আপনারা নিজেদের ভালো বুঝুন, অনেক বড় সুযোগ পেয়েছেন, সে সুযোগ কাজে লাগান। নয়তো পরিণতি দেখার অপেক্ষায় থাকুন।’

শায়খুল হাদিস পরিষদের সভাপতি মাওলানা তাফাজ্জুল হক আজিজের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা হাসান জুনাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মুমিন, মাওলানা এহসানুল হকের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে আরও আলোচনা করেন— হেফাজতে ইসলাম বাংলাদেশের যুগ্ম-মহাসচিব মাওলানা মুহিউদ্দীন রাব্বানি, ইসলামী আন্দোলনের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহবুবুর রহমান, শায়খুল হাদিস পরিষদের সহ-সভাপতি মাওলানা মাহবুবুল হক, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম-মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন, মাওলানা তাফাজ্জুল হোসেন মিয়াজি, বিশিষ্ট লেখক মাওলানা রুহুল আমীন সাদী।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বকাপের ফিফা অ্যালবামেও সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম