‘ভিসানীতি নিয়ে কৃষকের মাথাব্যথা নেই, তারা অর্থ পাচার করেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মে ২০২৩, ২০:৪৭আপডেট : ৩০ মে ২০২৩, ২১:১৯

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, মার্কিন ভিসানীতি নিয়ে সব দল ব্যতিব্যস্ত হয়ে পড়লেও দেশের কৃষক-খেতমজুরের কোনও মাথাব্যথা নেই। কারণ তারা দেশের অর্থ বিদেশে পাচার করেন না, দেশের শিক্ষা বাদ দিয়ে বিদেশে ছেলে-মেয়েদের পড়ান না।

মঙ্গলবার (৩০ মে) নাটোরে বিকাল ৪টায় কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে জাতীয় কৃষক সমিতির সপ্তম জাতীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

রাশেদ খান মেনন বলেন, তারা উদ্বিগ্ন বাজেটে কৃষকের জন্য কী আসছে, আইএমএফের শর্ত মেনে কৃষিতে ভর্তুকি তুলে নেওয়া হবে কি না। ইতোমধ্যে জ্বালানির দাম বেড়েছে, সারের দামও বাড়িয়ে দেওয়া হয়েছে। তারা যে এত কষ্ট করে দেশের মানুষের জন্য খাবার উৎপাদন করছেন, সেই ধান-চাল, পেঁয়াজ-সবজির দাম তারা পাবে কি না। পার্লামেন্টে এ নিয়ে কেউ কথা বলবে কি না।

তিনি বলেন, ৬২ শতাংশ ব্যবসায়ীর পার্লামেন্টে কৃষক-খেতমজুর-গরিব মানুষ, গ্রামের মানুষের কথা হয় না। হয় কেবল দলের কথা, নেতা-নেত্রীর কথা। আর এ কারণেই কৃষকসহ সাধারণ মানুষ নির্বাচন-পার্লামেন্ট নিয়ে আগ্রহ হারিয়ে ফেলেছে। সংসদকে অর্থবহ করতে হলে সেখানে কৃষক-খেতমজুরের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

জাতীয় কৃষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মাহমুদুল হাসান মানিকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশাসহ অন্যরা।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
১৭ বছর গণমাধ্যম কর্তৃত্ববাদী শাসনের মধ্যে ছিল, দাবি ইফতেখারুজ্জামানের
দলীয় কাউন্সিলের আগে ‘অল-আউট রিসেট’ পরিকল্পনা বিএনপির
জুলাই হত্যাকাণ্ড: ট্রাইব্যুনালে কামরুল-মেননের বিচার শুরুর আদেশ 
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম