নতুন ছাত্র সংগঠন ছাত্রপক্ষের আত্মপ্রকাশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ জুন ২০২৩, ১৫:২৬আপডেট : ১৬ জুন ২০২৩, ১৫:২৬

বাংলাদেশ ছাত্রপক্ষ নামে একটি নতুন ছাত্র সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। সংগঠনটির আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স ও সদস্য সচিব আশরাফুল ইসলাম নির্ঝর।

শুক্রবার (১৬ জুন) জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে সংগঠনটির যাত্রা শুরু হয়। এর মূল সংগঠন বাংলাদেশ এবি পার্টি।

সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের নিয়ে ৭১ সদস্য নিয়ে আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে।

ছাত্রপক্ষের আত্মপ্রকাশ অনুষ্ঠানে এবি পার্টির নেতা  আসাদুজ্জামান ফুয়াদ, যুবায়ের আহমেদ ভূঁইয়া, সানী আব্দুল হক এবং নাসরীন সুলতানা মিলি উপস্থিত ছিলেন।

নতুন ছাত্র সংগঠন করবার প্রেক্ষিত, উদ্যোক্তাদের রাজনৈতিক পরিচয়, সখ্য ও সংঘবদ্ধতার ইতিহাস, দলের লক্ষ্য ও ছয় দফা কর্মসূচি তুলে ধরে বক্তব্য দেন প্রধান উদ্যোক্তা ও আহ্বায়ক মোহাম্মদ প্রিন্স। তিনি চীনের জিয়াংশুতে অবস্থিত ইয়াংচ্যাং বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক বাণিজ্যে স্নাতক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের চীনা ভাষা বিভাগের ছাত্র।

উদ্যোক্তারা জানান, নতুন এই ছাত্র সংগঠনের বেশিরভাগ সদস্য ২০১৮ সালে সংগঠিত ছাত্রদের স্বতঃস্ফূর্ত কর্মসূচি ‘নিরাপদ সড়ক আন্দোলন’ ও ‘কোটা সংস্কার আন্দোলন’র সঙ্গে সম্পৃক্ত ছিল।

অনুষ্ঠান শেষে আহ্বায়ক কমিটির উদ্যোগে একটি র‍্যালি নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিজয় ৭১ চত্বরে এসে শেষ হয়।

/এসটিএস/এমএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান