নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে হবে: খেলাফত মজলিস

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২০ জুলাই ২০২৩, ১৯:৩৮আপডেট : ২০ জুলাই ২০২৩, ১৯:৩৮

দেশের বিদ্যমান সংকট থেকে উত্তরণে বর্তমান সরকারকে পদত্যাগ করে অবিলম্বে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে খেলাফত মজলিস। দলটির নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসাইন বলেছেন, খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নে এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে গণ-আন্দোলন গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার (২০ জুলাই) বিকালে কুমিল্লা মহানগরীর টাউন হলে খেলাফত মজলিসের কেন্দ্র ঘোষিত আট দফা বাস্তবায়নের দাবিতে কুমিল্লা জোন আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির ব্ক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাওলানা সাখাওয়াত হোসাইন বলেন, ‘নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দিতে সরকার ভয় পায়। প্রয়োজনে সরকারকে বাধ্য করে হলেও সুষ্ঠু নির্বাচন আদায় করা হবে।’

কুমিল্লা জোন পরিচালক ডা. বোরহান উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত বিভাগীয় সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী। বিশেষ অতিথি হিসেবে ব্ক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য অধ্যক্ষ কাজী আসাদ উল্লাহ, কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদের সদস্য মাওলানা তাজুল ইসলাম, শ্রমিক মজলিসের কেন্দ্রীয় সভাপতি প্রভাষক আবদুল করিম, বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আলমগীর হোসাইন।

/সিএ/আরকে/
সম্পর্কিত
‘জনগণের রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে’
পশ্চিমবঙ্গ ও আসামে মুসলমানদের ওপর হামলার ঘটনায় খেলাফত মজলিসের নিন্দা 
হরমুজে বাংলাদেশি জাহাজ চলাচলে ইরানের ইতিবাচক ভূমিকা চায় মামুনুল হক
সর্বশেষ খবর
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী