ঘেরাও করতে না পেরে ইসিকে ৭ দিনের আল্টিমেটাম নুরের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ জুলাই ২০২৩, ১৫:৩৭আপডেট : ২৫ জুলাই ২০২৩, ১৫:৩৭

রাজপথের সক্রিয় রাজনৈতিক দলগুলোকে নিবন্ধন না দেওয়ার অভিযোগ এনে এর প্রতিবাদে নির্বাচন কমিশন (ইসি) ভবন ঘেরাও করতে গিয়ে পুলিশের বাধায় থামতে হয় নুরুল হক নুরের নেতৃত্বাধীন গণঅধিকার পরিষদের নেতাকর্মীদের। এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে দল নিবন্ধনে পুনর্বিবেচনার জন্য ইসিকে সাত দিনের আল্টিমেটাম দিয়েছেন পরিষদের সভাপতি নুরুল হক নুর।

মঙ্গলবার (২৫ জুলাই) রাজধানীর পুরানা পল্টনের প্রীতম-জামান টাওয়ারে নিচ থেকে বেলা ১২টার দিকে তারা মিছিল নিয়ে আগারগাঁও নির্বাচন কমিশন ভবনের দিকে রওনা দেয়। দুপুর ২টায় বাংলামোটর মোড়ে এসে পুলিশের বাধায় থামে সে মিছিল।

বক্তব্যে নুরুল হক বলেন, আমাদের গণতান্ত্রিক দাবি, শর্ত পূরণের পরও নির্বাচন কমিশন আমাদের দলকে নিবন্ধন দেয়নি। এটা অন্যায় করেছে। এই অন্যায়-অবিচারের বিরুদ্ধে এই রাজপথের কর্মীদের স্লোগান নির্বাচন কমিশনকে পৌঁছে দিতে চাই।

তিনি আরও বলেন, আজ এই মেসেজ ছিল নির্বাচন কমিশনের উদ্দেশে। এখন আমাদের প্রতিনিধি দল নির্বাচন কমিশন যাবে। নির্বাচন কমিশনকে বলবো আগামী সাত দিন আপনাদের সময় দিলাম। সাত দিনের মধ্যে আপনাদের সিদ্ধান্ত যদি পুনর্বিবেচনা না করেন, তাহলে নির্বাচন কমিশনের সামনে আমাদের ফাইনাল খেলা হবে।’

পুলিশের উদ্দেশে নুরুল হক নুর বলেন, ‘পুলিশ ভাইদের বলতে চাই, আজ ট্রেইলার দেখেছেন, বিনয়ের সঙ্গে আজকের কর্মসূচি এখান থেকে শেষ করবো। কিন্তু যেদিন এই সরকারের মরণঘণ্টা বাজানোর জন্য নামবো, সেদিন কাউকে দেখেও পিছু হটবো না। আরও ট্রেইলার দেখবেন ২৭ তারিখ। এরপর ফাইনাল খেলা হবে। এই ফাইনাল খেলায় যারাই সামনে পড়বে, ফুটবলের মতো উড়িয়ে দিতে হবে।’

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন: মাঠ পর্যায়ে ব্যালট বক্সের হিসাব চায় ইসি
ভোটার নিবন্ধন ফরম ৩০ জুনের মধ্যে ডাটাবেজে আপলোডের নির্দেশ ইসির 
ইভিএম এখন নির্বাচন কমিশনের ‘বোঝা’ 
সর্বশেষ খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী