রাজনীতিতে সংঘাতের কোনও সুযোগ নেই: এম এ আউয়াল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০২৩, ১৭:৪৪আপডেট : ০৮ আগস্ট ২০২৩, ১৭:৪৪

সাবেক সংসদ সদস্য ও ইসলামী গণতান্ত্রিক পার্টির চেয়ারম্যান  এম এ আউয়াল বলেছেন, রাজনীতিতে আদর্শের লড়াই থাকতে পারে, কিন্তু সংঘাত-সংঘর্ষের কোনও পথ থাকতে পারে না। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যেভাবে বড় দলগুলো মুখোমুখি কর্মসূচি দিচ্ছে, এতে করে সব শ্রেণি-পেশার মানুষ আতঙ্কিত। এর থেকে পরিত্রাণ পেতে একমাত্র সমাধানের পথ হচ্ছে নির্বাচন। আলাপ-আলোচনার মাধ্যমে নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে হবে। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া এর কোনও বিকল্প পথ নেই।

মঙ্গলবার (৮ আগস্ট) বিকালে রাজধানীর শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত এক আলোচনা সভায় এম এ আউয়াল এসব কথা বলেন। দলটির পক্ষ থেকে ‘বঙ্গমাতার  সংগ্রামী জীবন ও দর্শন’ শীর্ষক এ আলোচনা সভা  ও ৯৩তম জন্মদিন উদযাপনের আয়োজন করা হয়।

এম এ আউয়াল বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক জীবন ও সংগ্রাম এবং স্বাধীনতা সংগ্রামে বঙ্গমাতার ভূমিকা অপরিসীম। তাঁর অনন্য ত্যাগের মধ্য দিয়েই বঙ্গবন্ধু তাঁর রাজনৈতিক জীবনকে গণতন্ত্র ও মানুষের জন্য সমর্পিত করতে সক্ষম হয়েছেন। বঙ্গমাতা আমাদের দেশের নারী সমাজের জন্য অনুসরণীয় ব্যক্তিত্ব।’

সভায় আরও বক্তব্য রাখেন ১৪ দলের কেন্দ্রীয় নেতা সাদেক সিদ্দিকী,  প্রফেসর আনিসুজ্জামান,  লায়ন মো. গনি মিয়া বাবুল, গণআজাদী লীগের  মহাসচিব মুহাম্মদ আতা উল্লাহ খান ও গণতান্ত্রিক ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা মাসুদুর রহমান  বিক্রমপুরী প্রমুখ।

/এসটিএস/এপিএইচ/
সম্পর্কিত
বঙ্গবন্ধুকে নিয়ে ফেসবুকে পোস্ট, শোকজ ছাড়াই বরখাস্ত কলেজশিক্ষক
বঙ্গবন্ধু স্মরণে জাসদের আলোচনা সভা
শেখ মুজিব প্যারাডক্স
সর্বশেষ খবর
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
ছয় দফা না মানলে এক দফায় রূপান্তরিত হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
প্রধানমন্ত্রীকে সতর্ক থাকার অনুরোধ মির্জা আব্বাসের
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
কালি ও কলম সাহিত্য পুরস্কার পেলেন চার লেখক
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
সরকার যাত্রা শুরুর ছয় মিনিটের আগেই বিশ্বাসঘাতকতা করেছে: মামুনুল হক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক
১৪ কেজি স্বর্ণসহ বিমানের কর্মী আটক