তৃণমূল বিএনপির সঙ্গে জোটে যেতে চান কাদের সিদ্দিকী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ নভেম্বর ২০২৩, ২১:৪৫ আপডেট : ১৮ নভেম্বর ২০২৩, ২২:০৩

বীর মুক্তিযোদ্ধা কাদের সিদ্দিকী বলেছেন, তৈমুর কয়েক দিন আগে আমাকে বেশ কয়েকবার বলেছেন, আমি কর্মী হতে চাই, কর্মচারী হতে চাই না। আমার কথাটি ভালো লেগেছে। বিএনপিতে কর্মচারী থাকতে পারে, কিন্তু রাজনৈতিক কোনও কর্মী নেই। এ উপলব্ধি যদি তৈমুরের হয়ে থাকে, এটা আমি মনে করি আল্লাহর তরফ থেকে হয়েছে।

শনিবার (১৮ নভেম্বর) প্রেসক্লাবে তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার রচিত ‘স্বাধীনতা তোমাকে খুঁজছি’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

কাদের সিদ্দিকী বলেন, ইসি নির্বাচনের তফসিল ঘোষণা করেছে, প্রায় দুই-তিন মাস ধরে বিএনপি আন্দোলন করছে। তফসিল ঘোষণার পর তারা কী করেছিল? তারা প্রতিটি জেলা, উপজেলায় এক হাজার লোক নিয়ে রাস্তায় বের হতে পারতো না? পুলিশ বাধা দিতো, কিছুক্ষণ থেকে তারা চলে আসতো। কিন্তু তারা তো প্রতিবাদ করতে পারতো। আমি কোথাও সেটি দেখিনি।

তৃণমূল বিএনপি ঠিকভাবে অগ্রসর হতে পারলে ভারতের বিজেপির চেয়েও ভালো হওয়ার সম্ভাবনা আছে মন্তব্য করে কাদের সিদ্দিকী বলেন, আগে থেকে যদি প্রস্তুত হতাম, তাহলে ৩০০ সিটেই মনোনয়ন দিতাম। হয়তো ৩০০টি দিতে পারবো না, ২৫০টি তো দিতে পারবো। ২৫০ না পারি, ২০০ পারবো। যদি এমন হয়, তৃণমূল বিএনপির দুই-চারজন যদি আমার সঙ্গে আসে বা আমার লোক যদি সেখানে যায়, আমি সেটাও মেনে নেবো।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে তৈমুর আলম খন্দকার বলেন, আজ অংশগ্রহণমূলক নির্বাচনের দাবি উঠেছে। আমি মনে করি, দাবি হওয়া উচিত সংসদ হতে হবে অংশগ্রহণমূলক। দেশের সম্পদ যারা লুটে খাচ্ছে, মানি লন্ডারিং করে বিদেশে টাকা পাঠাচ্ছে, বেগমপাড়ায় যাদের বাড়ি-ঘর আছে, সংসদের দখল তাদের হাতে, এদের বিরুদ্ধে বলতে হবে।

তৃণমূল বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান মেজর (অব.) ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে ও কে এম আবু হানিফ হৃদয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক জেলা ও দায়রা জজ ড. মো. সিরাজুল ইসলাম প্রমুখ।

/জেডএ/এনএআর/
সম্পর্কিত
স্থানীয় সরকার নির্বাচন কবে শুরু আর কখন শেষ, জানালেন সমবায় প্রতিমন্ত্রী
নির্বাচনে প্রার্থীর ডোপ টেস্ট বাধ্যতামূলক কেন নয়, হাইকোর্টের রুল
রুদ্রনীল আহমেদের নতুন কাব্যগ্রন্থ 'ঊনচিন্তা অথবা বিচ্ছিন্ন ভাবনার বুদ্‌বুদ'
সর্বশেষ খবর
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
‘মার্চ ফর ইনসাফ’ কর্মসূচি ঘোষণা ইনকিলাব মঞ্চের
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বাংলামোটরে ওষুধ ব্যবসায়ীর ওপর হামলা, বহিষ্কৃত যুবদল নেতা আটক
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
বিয়ের পর স্বামীর পদবি নেওয়ার রীতি এলো যেভাবে
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
দুই মন্দিরে চুরির ঘটনায় চার জন গ্রেফতার 
সর্বাধিক পঠিত
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
ইরানি পররাষ্ট্রমন্ত্রীকে ‘বের করে দিলেন’ রুবিও
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
এলপিজি: বেশি দামে বিক্রি হলে কঠোর ব্যবস্থা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
‘আম্মার উড়ে আসা নেতা’, কার ওপর গজব পড়ার কথা বললেন উমামা
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
স্পিকারের সঙ্গে দেখা করে বের হয়ে যা বললেন ফেরদৌসী আহমেদ মিষ্টি
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির
বিএনপির রাজনীতিতে যেভাবে উত্থান ফেরদৌসী আহমেদ মিষ্টির