এটা আসন ভাগাভাগির নির্বাচন: সুব্রত চৌধুরী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৩, ১৬:৪৪

সরকারের পদত্যাগ, নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন এবং নির্বাচনি তফসিল বাতিলের দাবিতে দেশব্যাপী ৪৮ ঘন্টার সর্বাত্মক অবরোধ সফল করতে বিক্ষোভ মিছিল করে গণফোরাম ও বাংলাদেশ পিপলস পার্টি।

সোমবার (৪ ডিসেম্বর) রাজধানীর বিজয়নগর পানির ট্যাংকের সামনে থেকে অবরোধের সমর্থনে মিছিল এবং শেষে সংক্ষিপ্ত সমাবেশ করে দলের নেতাকর্মীরা।

সংক্ষিপ্ত সমাবেশে গণফোরাম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, 'শেখ হাসিনা সরকারের অধীনে কোনদিন সুষ্ঠু নির্বাচন হবে না। দলীয় সরকারের অধীনে এটা আসন ভাগাভাগির নির্বাচন, একদলীয় নির্বাচন জনগণের নির্বাচন নয়। আওয়ামী লীগ খেলার আয়োজন করে, শুধু তারাই খেলোয়ার আবার তারাই রেফারি। নির্বাচন ব্যবস্থা ধ্বংস করে গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়েছে।'
তিনি বলেন, 'আজকে আমাদের আন্দোলন শুধু ক্ষমতার পালাবদল নয়, বাংলাদেশে সুস্থ রাজনীতি ফেরানোর আন্দোলন। আমরা গণতন্ত্র চাই, জনগণের ভোটাধিকার চাই। সুতরাং আমাদের দাবির সাথে সারাদেশে ১৮ কোটি জনগণ ঐক্যবদ্ধ।'

সমাবেশে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পিপলস পার্টির মহাসচিব মো. আবদুল কাদের, গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিকসহ অনান্যরা।

/জেডএ/এমএস/
সম্পর্কিত
নির্বাচনের পর সহিংসতায় ‘প্রকৃত’ মৃত্যু এক, হাতিয়ার ঘটনা তদন্তে কমিটি
বাংলাদেশকে অভিনন্দন জানালো জাতিসংঘ
অনিয়ম-জাল ভোটের অভিযোগ, চার ইউপিতে পুনরায় ভোট চান জামায়াত প্রার্থী
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম